মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের আয়োজনে জহির উদ্দিন 'টি সেভেন' ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন শনিবার (১৩ই ফ্রেব্রুয়ারী) স্থানীয় দৌলতপুর ডিপিএল মাঠে বেলা ৩ঘটিকার সময় হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সদ্য প্রয়াত বদর উদ্দিন কামরান আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক ও ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বড়লেখা কোয়াবের সভাপতি সালেহ আহমেদ জুয়েল,দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের উপদেষ্টা সুহেল আহমদ, মোঃ মস্তাক আহমদ শাহেল,সালাহ উদ্দিন বিজয়, তায়েফ আহমদ, এবং স্থানীয় অনেক রাজনৈতিক নেতাবৃন্দ সহ অনেক ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় গল্লাসাংগন ক্রিকেট ক্লাব এবং লিভাস বিয়ানীবাজার দুইটি দল অংশ গ্রহন করে গল্লাসাঙ্গন জয়লাভ করে । পরে দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সহঃ সাধারণ সম্পাদক আসাদুর রহমানের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো