সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠন ’ নামে হবিগঞ্জে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে ‘সম্প্রীতির হবিগঞ্জ’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাকারিয়া আমিন সভাপতি, মোঃ কামরুজ্জামান পাবেল সাধারণ সম্পাদক ও সেলিম উদ্দিন কে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট সংগঠনের সমন্বয় জেলা কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ মুশফিক হোসেন চৌধুরী ও সিনিয়র উপদেষ্টা এডভোকেট সুলতান মাহমুদ এর সাক্ষরিত এক পত্রে আগামী এক বছর ২০২১-২০২২ সেশনের জন্য জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, সম্প্রীতির হবিগঞ্জ‘ রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, ‘সম্প্রীতির হবিগঞ্জ’ সামাজিক সঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘সম্প্রীতির হবিগঞ্জ’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়