ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৪ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
৪ঠা ফেব্রুয়ারি  বিশ্ব ক্যান্সার দিবস, প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি । প্রতি বছর ক্যান্সার সচেতনতা মূলক নানাবিধ কর্মসূচি বাস্তাবয়নের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের কনফারেন্স হলে সামাজিক বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “I am and I will’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভা পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সকাল ১০টার সময় আরম্ভ হয়।  উক্ত আলোচনা সভায় হাসপাতালের পক্ষ থেকে ক্যান্সারের সচেতনতামূলক একাধিক ভিডিও চিত্র ও তথ্য পরিক্রমা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে উপস্থাপন করা হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নিরাপদ চিকিৎসা চাই বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক কফিল আহমেদ ও সংঠনের নেতৃবৃন্দ, পল্লি চিকিৎসক সমিতি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সমিতির অন্যান্য  নেতৃবৃন্দ,  নার্সিং ট্রেইনার ও পল্লি চিকিৎসক সমিতির সাইন্টিফিক এডভাইজার শ্রী নন্দ দুলাল দেব, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন, চ্যানেল এস ইউকে প্রতিনিধি সাহেদ আহমেদ, দৈনিক শুভ প্রতিদিন এর প্রতিনিধি মিসবাহ উদ্দিন সহ ইলেকট্রিক ও প্রিন্ট মেডিয়া কর্মী বৃন্দ।  এছাড়াও রোভার স্কাউট ও বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ডা: ইসতেখার উল ইসলাম তাঁর বক্তব্যে বিশ্ব ব্যাপী ক্যান্সারের ভয়াবহ পরিস্থিতি ও এর প্রতিরোধের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। বিশেষ অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধরণের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে সমাজের সকলস্থরে প্রতিষ্ঠিত করতে হাসপাতালের সাথে  সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। তারা বলেন, ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই। রোভার স্কাউট ও বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।