ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম

এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত
নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার বর্তমান মেয়রও। তবু দলীয় মনোনয়ন পাননি আমিনুল ইসলাম রাবেল। দল মনোনিত না করলেও পৌরবাসী আবারও ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাবেল। পৌরসভার ৯ কেন্দ্রে রাবেল পেয়েছেন ৫ হাজার ৮৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া আহমদ পাপলুও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। মোবাইল ফোন প্রতীকে সাবেক এই মেয়র পেয়েছেন ৪৫৫৮টি ভোট। রাবেলের সাথে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি আওয়ামী লীগের প্রার্থী। এখানে আওয়ামী লীগের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪ হাজার ২২২টি ভোট পেয়েছেন। এরআগে ২০১৮ সালে এই পৌরসভার নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রাবেল। সে নির্বাচনেও মেয়র পদে বিজয়ী হন তিনি। দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের আগে আমিনুল ইসলাম রাবেলকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। তবু ঠেকানো যায়নি রাবেলের বিজয়। বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাকারিয়া আহমদ পাপলুকেও বহিস্কার করা হয়েছিলো। শনিবার দিনভর এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৯শ ১৬ জন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।