ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম

পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
গত ১৭ জানুয়ারী যুক্তরাজ্যের পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা এক সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল। সভায় পরিচিতিপর্ব ও শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল পূর্বাচলের ফেলে আসা গৌরবময় অতীতের স্মৃতিচারণ করেন। তিনি ১৯৯৭ এ রেডিও রমাদানে একমাসব্যাপী সফল অনুষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে জন্ম নেয়া পূর্বাচলের নানান দিক তুলে ধরেন। তিনি এই সংগঠন প্রতিষ্ঠার যাদের কঠোর পরিশ্রম আর সহযোগিতার হাত ছিল প্রসারিত তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাশাপাশি নতুন সদস্যদের শুভেচ্ছা জানান। এর পর ডক্টর আনোয়ারুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। একইভাবে তিনিও সংক্ষেপে পূর্বাচলের নানা কর্মকাণ্ডের উপরে আলোকপাত করেন। তিনি বলেন পূর্বাচল অন্যান্য সম্প্রদায়কে ও সংগঠনকে সাথে নিয়ে উদযাপন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বিবিসি’র সহায়তায় বাংলাদেশী ও মুসলিম ঐতিহ্য শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী, ফ্যাশন শো, কার্নিভালে পালকিতে বর-বধুকে নিয়ে শহর প্রদক্ষিন, শিশু কিশোরদের সাথে নিয়ে হ্যাপী ফিট নাচ প্রদর্শন, লুটন মেলায় অংশগ্রহন সহ ছোট বড় অনেক নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে স্থানীও এমপি, মেয়র, বাংলাদেশের হাই কমিশনার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন বিখ্যাত কলামিস্ট ও একুশের গানের রচয়িতা জনাব আবদুল গাফফার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নির্বাচনের মূখ্য আধিকারিক ডক্টর ডেভিড চিজমেন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল কে সভাপতি ও ডক্টর আনোয়ারুল হককে সাধারণ সম্পাদক করে পূর্বাচল-দ্য ইস্টার্ন স্কাই এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ইউকে এর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে পূর্বাচল সদস্যদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নিম্নে এই কমিটির সদস্যদের বিবরণ দেয়া হলো। সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল, সহ সভাপতি শাহনাজ সাদ ও মোয়াজজেম হোসেন, সাধারণ সম্পাদক ডক্টর আনোয়ারুল হক, যৌথ সাধারণ সম্পাদক এ হাদি ফয়সাল, কোষাধ্যক্ষ মমিনুর মুরাদ, যৌথ কোষাধ্যক্ষ শাফিনাজ পেইন, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক খান মাজুবা, যৌথ সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানা ফেরদৌসি, সদস্য বিষয়ক সম্পাদক জিনাত মান্নান, যৌথ সদস্য বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, প্রচার ও প্রসার সম্পাদক মেহেদি কবির, যৌথ প্রচার ও প্রসার সম্পাদক এম আবদুল মতিন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ফাতেমা ইসলাম, এম আব্দুর রাকিব, শৌকাতুর রহমান শাহিন, এম ফরিদ আহমেদ, তাহির খান ও উর্মিলা আফরোজকে নির্বাচিত করা হয়। সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য পূর্বাচল সদস্যবৃন্দ ডক্টর ডেভিড চিজমেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত নতুন ও পুরনো সব সদস্যই পূর্বাচলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বক্তব্য দেন। পরিশেষে সংগঠনের সভাপতি ডক্টর নাজিয়া খানম ওবিই ডিএল নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।