ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

শেষ মুহুর্তের প্রচারনায় ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ মেয়র প্রার্থীসহ কাউন্সিলার প্রার্থীরা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৪:০০ এএম

শেষ মুহুর্তের প্রচারনায় ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ মেয়র প্রার্থীসহ কাউন্সিলার প্রার্থীরা
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের আর মাত্র ৩দিন বাকি। শেষ মুহুর্তের প্রচারনায় ২২হাজার ৯শ ১৬জন ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ জন মেয়র প্রার্থী। প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েছেন ভোটারদের দ্বারে-দ্বারে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী সমর্থকদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে রাত দিন বিরামহীন ভাবে চলছে ভোট প্রার্থনা। পৌরসভা এলাকার বাহিরে থাকা আত্মীয় স্বজনরা এসে ভোট প্রার্থনা করছেন নিজের পছন্দের প্রার্থীর জন্য। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আমেজ। প্রতিদিন দেখা যাচ্ছে একই এলাকায় একে একে করে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে গ্রামের এক রাস্তা দিয়ে এক প্রার্থী অপর রাস্তা দিয়ে আরেক প্রার্থী নির্বাচনী গনসংযোগ করছেন। তখন ওই এলাকা হাজার হাজার মানুষে ভরপুর হয়ে উঠেন। তবে এখন পর্যন্ত কোন রকম গোলযোগের ঘটনার খবর পাওয়া যায় নি। সবকিছু মিলিয়ে পুরো পৌর এলাকা জুড়ে চলছে নির্বাচনী এক অন্যরকম আমেজ। এ পৌরসভায় মোটান পুরুষ ভোটার ১১৫৯৭ জন, মহিলা ভোটার ১১৩১৯ জন। মোট ভোটার ২২৯১৬ জন। মোট ওয়ার্ড রয়েছে ৯টি। ভোট কেন্দ্র ৯টি মধ্যে ১নং ওয়ার্ডঃ সরকারী এমসি একাকেমী স্কুল এন্ড কলেজ। ফুলবাড়ি পূর্বপাড়া (উত্তরাংশ) ভোটার ১২১৬ জন এবং ছিটা ফুলবাড়ি (আংশিক উত্তর) ১০৮৫ জন। মোট ভোটার ২৩০১ জন। ২নং ওয়ার্ডঃ ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া। ফুলবাড়ি পূর্বপাড়া দক্ষিনাংশ নিয়ে গঠিত ওয়ার্ডে মোট ভোটার ২৫২৩ জন।৩নং ওয়ার্ডঃ ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা। ছিটা ফুলবাড়ি দক্ষিন (আংশিক) ৪১২ জন ও ঘোষগাঁও (উত্তর আংশিক) ১৪২৪ জন। মোট ভোটার ১৮৩৬ জন।৪নং ওয়ার্ডঃ হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরস্বতি। সরস্বতি ১৬৪৭ জন ও কামারগাঁও ৭৫৭ জন। মোট ভোটার ২৪০৪ জন। ৫ নং ওয়ার্ডঃ দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাড়িপাতন ১৬৪৭ জন এবং টিকরবাড়ি ১০৩২ জন। মোট ভোটার ২৭০৬ জন।০৬ নং ওয়ার্ডঃ ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ব ঘোগারকুর ৩৬৩, পশ্চিম ঘোগারকুল ১৫৫০ জন ও বাদে রনকেলী ৮৩৬ জন। মোট ভোটার ২৭৪৯ জন।৭নং ওয়ার্ডঃ রনকেলী ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়। রনকেলী দিঘীরপাড় ৪৩, উত্তর রনকেলী (নয়াগ্রাম) ২৯১২ জন। মোট ভোটার ২৯৫৫ জন।৮ নং ওয়ার্ডঃ কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স। রনকেলী ইয়াগুল ৭৯১, রনকেলী পূর্ব/পশ্চিম ১৩৩৭, রনকেলী নয়াটুল ৩৬৩ ও উপর বারকোট ৩১৮ জন। মোট ভোটার ২৮০৯ জন। ৯ নং ওয়ার্ডঃ সৈয়দ তানভীর হোসেন সেকারী প্রাথমিক বিদ্যালয়, নরুপাড়া। রনকেলী নুরুপাড়া ১৪৬৯, ও রনকেলী দিঘীরপাড় ১১৬৪ জন। মোট ভোটার ২৬৩৩ জন। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, বিএনপির ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধূরী শাহিন, স্বতন্ত্র প্রার্থী বতর্মান মেয়র (জগ) প্রতীক নিয়ে আমিনুল ইসলাম রাবেল, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাকারীয়া আহমদ পাপলু মোবাইল প্রতীক নিয়ে প্রতীদ্বন্দীতা করছেন।