নেত্রকোণার কলমাকান্দার খারনৈ ইউনিয়নে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন স্থানীয় ইউপির চেয়ারম্যান ও বিএনপির সাধারন সম্পাদক মো. ওবায়দুল হক।
শুক্রবার (১৫ জানুয়ারী) রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের বাঘার পাড় গ্রামে হরি মন্দির প্রাঙ্গণে স্থানীয় ইউপির সদস্য মো. শাহজাহান মিয়ার সহযোগিতায় তিনি এই কম্বল বিতরণ করেন। পাশাপাশি জরাজীর্ণ হরি মন্দির চাউনির জন্য ১বান টিন ও শ্মশান ঘাটের জন্য নগদ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
গত কয়েক দিনের চলমান শীতে সমাজের অসহায়দের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেছেন। তাই অসহায় শীতার্তরা এই কম্বল পেয়ে হাসীমুখে বাড়ী ফিরছেন।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই গ্রামের আবুল কাশেম ফকির, সুনীল চন্দ্র দাস, নারায়ণ দাস, রুহী দাস পাল,আউয়াল মিয়া ও সুবল সাহা প্রমূখ।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়