ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

চট্রগ্রামের বোয়ালখালীতে লাশের গাড়ী আটকিয়ে ছিনতাই

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ০২:০১ এএম

চট্রগ্রামের বোয়ালখালীতে লাশের গাড়ী আটকিয়ে ছিনতাই
বোয়ালখালীতে লাশবাহী গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার খোকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চরণদ্বীপ ২নং ওয়ার্ডের মাহবুবুল আলম চেয়ারম্যানের বাড়ীর তোফায়েল আহমেদের ছেলে মুহাম্মদ ইলিয়াস (৫০) নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। পরে তাকে গ্রামের বাড়ী বোয়ালখালী চরণদ্বীপ এলাকায় নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৩ টায় কধুরখীল রাজবাড়ি-খোকার দোকানের মাঝামাঝি লাশবাহী এ্যাম্বুলেন্স আটকে আরোহীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। এ্যাম্বুলেন্সের আরোহী তাসনিয়া সুলতানা সুইটি জানান, রাতে তার বাবা (মুহাম্মদ ইলিয়াস) মারা যান। তাকে একটি এ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসার সময় অনেকক্ষণ ধরে এ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাওয়া করে একটি সিএনজি টেম্পু। রাজবাড়ি পেরিয়ে গেলে সাঁতজন রুমাল পরিহিত ব্যক্তি সিএনজি টেম্পু থেকে নেমে এ্যাম্বুলেন্সের দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে নগদ অর্থ সহ দু'টি স্যামস্যাং সিরিজের মোবাইল ছিনিয়ে নেয় তারা। তিনি আরো বলেন, তার সাথে তার আত্মীয় ওমর ফারুক ছিল। তিনি এবং এ্যাম্বুলেন্সের ড্রাইভার অনেক নিষেধ করলেও তারা ছাড়েনি। পরে ব্যাগ থেকে টাকা, মোবাইল এবং তার ভাইয়ের টাকা ও মোবাইল নিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা প্রায় ৩২ হাজার টাকার সম্পদ ছিনতাই করে। এ বিষয়ে কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনা তদন্ত শুরু করেন। পরে জানতে পারেন গোমদন্ডী থেকে সিএনজি টেম্পু করে এসে খোকার দোকানের সামনে অন্ধকারে এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাইকারীরা ছিনতাই করে। ঘটনাটি শোনার পর থেকে গ্রাম্য পুলিশ ও মেম্বার দিয়ে ঘটনার সত্য উৎঘাটন করার চেষ্টা করছেন তিনি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।