ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

বিবিসিসিআই এর নর্থ ওয়েস্ট রিজিয়নাল এক্সিকিউটিভ কমিটির অনুমোদন

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম

বিবিসিসিআই এর নর্থ ওয়েস্ট রিজিয়নাল এক্সিকিউটিভ কমিটির অনুমোদন
৫ জানুয়ারি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) এর বোর্ড অব ডাইরেক্টর্স এর এক সভা অনুষ্ঠিত হয়। বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু। সভার প্রথমেই বিবিসিসিআই এর অতীত ও বর্তমান সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিটেনে বাঙালির নতুন প্রজন্মের তরুণদেরকে ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্তকরণ ও উৎসাহ প্রদান এবং উদ্যাক্তা গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা, প্রশিক্ষণ দান ও কর্মতৎপরতায় সাহায্য সহযোগিতা ও সঠিক দিক নির্দেশনা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের ডাইরেক্টরশীপের দুইটি শুন্য পদ পূরণ করা হয়। নব নির্বাচিত ডাইরেক্টররা হলেন, মিজানুর রহমান মিজান ও মোস্তফা আহমদ (লাকী) । উক্ত সভায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ এর নতুন একটি রিজিয়ন অন্তর্ভুক্ত করে মোট ৬টি রিজিয়নে সম্প্রসারণ করা হয়। রিজিয়নগুলোর মধ্যে রয়েছে, লণ্ডন, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, মিডল্যাণ্ড, স্কটল্যান্ড ও বাংলাদেশ রিজিয়ন। উক্ত সভায় বিবিসিসিআই এর সংবিধান অনুসারে নর্থ ওয়েস্ট রিজিয়নের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি রিজিয়নাল এক্সিকিউটিভ কমিটি গঠন ও অনুমোদন করা হয়। উক্ত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত হন যথাক্রমে, প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ভাইস প্রেসিডেন্ট রুহুল আমীন চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোজাহিদ খান ও মেম্বার সেক্রেটারি ফয়সল সৈয়দ। এই কমিটি আগামী ২বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। উল্লেখ্য যে, ইউনাইটেড স্টেটস এনআরবি ম্যাগাজিনে বিশ্বের বরেণ্য ১০০ জন বাঙালি ব্যবসায়ীর মধ্যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৭ জন ডাইরেক্টর ব্যবসা-বাণিজ্যে তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অসামান্য স্বীকৃতি অর্জন করেন, তারা হলেন যথাক্র্মে বশির আহমেদ, আহমেদ উস চৌধুরী জে পি, এনাম আলী এম বি ই, ডক্টর ওয়ালি তছর উদ্দিন এম বি ই, ডক্টর সানাওর চৌধুরী, মোছলেহ আহমদ ও আব্দুল মোহাইমিন মিয়া। তাদের বিরল সম্মান ও স্বীকৃতি অর্জন গোটা বাঙালি কমিউনিটির গর্ব ও গৌরবের বিষয়।