বাগেরহাট জেলার, মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ ডিসেম্বের) ভোর ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহাবুব আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জি এম মাহাবুব আলম সিদ্দিক আরও বলেন, সোমবার ভোর ৬ টার দিকে ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ সুতার কারখানার তুলার গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত। এরপরই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌ বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের চারটি ইউনিট। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ইপিজেড কর্তৃপক্ষ। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটি পুরোপুরি তদন্ত করলে নিশ্চিত হওয়া যাবে,তবে প্রাথমিক ধারনা বিদ্যুতের শর্ট সার্কিটে এ আগুনের সুত্রপাত । আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন হলে এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান জি এম মাহাবাুব আলম সিদ্দিক।
ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ কারখানায় সাতজন চীনা নাগরিক ও বাংলাদেশের ৮০ জন শ্রমিক কাজ করতো বলে জানা গেছে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো