দেশে ফিরছেন ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক থাকা ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশী ৫ জন নাবিক। সাথে ভারতীয় (১৪ জন) নাগরিকও আটক ছিলেন। বাংলাদেশিরা হলেন, তৈয়ব, ইউসুফ, আলমগীর, আলাউদ্দিন ও রহিম।
৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়। আটককৃতদের মধ্যে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তাদের আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (IOM) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌছানো হবে বলে প্রত্যাশা করছেন।
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
আরও পড়ুন: