ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গোলাপগঞ্জের ইউএনও মামুনুর রহমানের বদলি, নতুন ইউএনও গোলাম কবির

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭ এএম

গোলাপগঞ্জের ইউএনও মামুনুর রহমানের বদলি, নতুন ইউএনও গোলাম কবির
 সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনুর রহমানকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের (এনডিসি) মো. মশিউর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বদলীর আদেশের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। একই আদেশে ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির যোগদান করে ছিলেন। তিনি ছাতকে যোগদানের পর জেলা শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এদিকে মামুনুর রহমান ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। মামুনুর রহমান গোলাপগঞ্জের ইউএনও থাকালীন অদ্যবধি সর্ব মহলে একজন স্বচ্ছ এবং ভাল ইউএনও হিসেবে সমাদৃত হয়েছেন।