বাগেরহাট জেলার, শরণখোলায় ধানক্ষেত থেকে অজগরটি ধরে গ্রামবাসী। পরে পিটিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। ঠিক সেই মুহূর্তে রাসেল শরীফ নামের পরিবেশ সচেতন এক যুবক হাজির হন ঘটনাস্থলে। তার বাধার মুখে বেঁচে যায় সাপটি। পরে তিনি আট ফুট লম্বা অজগরটি একটি বস্তায় ভরে নিজের জিম্মায় নিয়ে ওয়াইল্ড টিমের কর্মীদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩০নভেম্বর) বিকেল তিনটার দিকে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামে। সাপটি বিকেল পাঁচটার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, চালরায়েন্দা গ্রামের আ. হক মুন্সীর ধানক্ষেত থেকে গ্রামবাসী অজগরটি ধরে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় সচেতন যুবক রাসেল শরীফ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, আট ফুট লম্বা এবং ১২কেজি ওজনের অজগরটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো