ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে ঢাকা কমিউনিটি হাসপাতাল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৮:০৬ পিএম

ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে ঢাকা কমিউনিটি হাসপাতাল
বাগেরহাট জেলার, শরণখোলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষকে নিরবে সহায়তা দিয়ে যাচ্ছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচ ট্রাস্ট)। ট্রাস্টের মাঠ কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদান করছে। সংস্থা সূত্র জানায়, পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইক্লোন আম্ফান এন্ড কোভিড-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের এই প্রকল্পটি ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় শরণখোলা উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের এক হাজার ৭০০ পরিবারকে চাল, ডাল, তেল, মাছধরা জাল, গৃহতাবু এবং করোনা সুরক্ষায় মাস্ক, সাবান, খাবার স্যালাইন ও স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পোস্টার-লিফলেট বিতরণ করা হয়েছে। ট্রাস্টের মাঠ ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস জানান, ৩১আগস্ট থেকে শরণখোলায় তাদের কার্যত্রম শুরু হয়েছে। প্রথমে তাদের কর্মীদের দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হয়েছে। এর পরে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান করছে তাদের কর্মীরা। তিনি জানান, এপর্যন্ত এই দুটি ইউনিয়নের ১৭০০পরিবারকে খাদ্য সহায়তা, গৃহতাবু, করোনা সুরক্ষাসামগ্রী এবং ৪৩০জন জেলেকে মাছধরা জাল দেওয়া হয়েছে। আরো ৮০০পরিবারকে এসব সহায়তা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে উপজেলা দুটি ইউনিয়ন সহায়তার আওতায় আনা হয়েছে। পরবর্তীতে উপকারভোগীর সংখ্যা ও এলাকা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।