ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

৭৩ বছর পর ভারত গেল বাংলাদেশের সিমেন্ট

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

৭৩ বছর পর ভারত গেল বাংলাদেশের সিমেন্ট
সম্ভবনার নতুন দুয়ার নিয়ে ভারতের আসামের করিমগঞ্জ দিয়ে বাংলাদেশের সিমেন্ট রপ্তানি ও পাথর আমদানির শুভ সূচনা হয়েছে । সিলেটের জকিগঞ্জ স্থলশুল্ক স্টেশন প্রতিষ্ঠার ৭৩ বছর পর এই প্রথম গত সোমবার (৯ অক্টোবর) এ স্টেশন হয়ে ভারতে পৌঁছেছে সিমেন্টের একটি চালান। জকিগঞ্জ স্থলশুল্ক স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মিজানুর রহমান মুন্সি জানান, নারায়ণগঞ্জের প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এমডি প্রিমিয়ার-৬ নামক সিমেন্ট বোঝাই একটি জাহাজ রবিবার জকিগঞ্জে এসে পৌঁছে। ইমিগ্রেশন ও কাস্টম্সের আনুষ্ঠানিকতা শেষে সোমবার তা জকিগঞ্জের ওপারে আসামের করিমগঞ্জ জাহাজঘাটে নোঙ্গর করে। আসামের করিমগঞ্জের কর অ্যান্ড সন্স নামক একটি প্রতিষ্ঠান তা আমদানি করে। সিমেন্ট আমদানীর মূহুর্তটির ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনীল কুমার সিং, আইডব্লিএর সদস্য (ট্রাফিক) শষী ভুষণ সুক্লা, আইডব্লিউএ পরিচালন (গৌহাটি) সুরেন্দ্র সিংসহ কাস্টম্সের উচ্চপদস্থ কর্মকর্তা তা উদ্ভোধন করেন। এ উপলক্ষে জকিগঞ্জ সীমান্তের অপারে করিমগঞ্জ কাস্টম্স ও জাহাজঘাটকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। তিনি জানান, এই চালাতে আড়াই হাজার ব্যাগ সিমেন্ট রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত একমাসের জন্য প্রিমিয়ার সিমেন্ট কম্পানিকে সিমেন্ট রপ্তানির জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে। জকিগঞ্জ কাস্টম্স ঘাটে এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস পরিদর্শক বিশ্বজিৎ ব্যানার্জি, বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গির আলম, প্রিমিয়ার সিমেন্টের ম্যানেজার ড. সালা উদ্দিন, জকিগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমূখ। প্রিময়ার সিমেন্টের ব্যবস্থাপক সালা উদ্দিন জানান, নৌপথে আসামের সাথে রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ থেকে অল্প খরচে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য সুবিধা বিস্তৃত হবে। এতে দুই দেশই উপকৃত হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, গত পহেলা নভেম্বর এই চালানটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে মেঘনা নদী হয়ে আশুগঞ্জ পৌঁছে। পরবর্তীতে কুশিয়ারা নদী দিয়ে জকিগঞ্জ কাস্টম্স হয়ে করিমগঞ্জে নোঙ্গর করে। কাস্টম্স কর্তৃপক্ষ জানান, এমভি জান্নাত ও এমভি হাজী বশির নামের কার্গোর মাধ্যমে ভারত থেকে ৩৭৫ মেট্রিকটনের চুনাপাথর আমদানির জন্য প্রস্তুত রাখা হয়েছে করিমগঞ্জ জাহাজঘাটে।