ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

মো. আব্দুল হাছিব : মানুষ গড়ার সেরা কারিগর

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৪:২৯ এএম

মো. আব্দুল হাছিব : মানুষ গড়ার সেরা কারিগর
শ্রদ্ধেয় শিক্ষক মো. আব্দুল  হাছিব যিনি সবার কাছে ‘হাছিব স্যার’ নামেই পরিচিত। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সার্বিক সমাজ ব্যবস্থার উন্নতি সাধনের পূর্ব শর্তরূপে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই এই স্বনামধন্য শিক্ষক ব্রতী হয়েছিলেন জ্ঞান বিতরণের মহৎ দায়িত্ব পালনে। বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের ঐতিহ্যবাহী বাগিছা বাড়ীতে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৯ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর  জন্ম গ্রহণ করেন তিনি । তার পিতার নাম মরহুম মো. আরজদ আলী ও মাতার নাম ফাতিরা বিবি । দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট । জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করে বিয়ানীবাজারের পিএইচজি হাই স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি পাশ করেন।তারপর ১৯৬৭ সালে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি  ও  ১৯৭০ সালে সিলেটের এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি । শিক্ষা জীবন শেষ করে জড়িয়ে পড়েন শিক্ষকতা পেশায় । ১৯৭১ সালে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন তিনি । এই সময় দেশের রাজনৈতিক অবস্থার অবনতি হলে বয়সে তরুণ এই শিক্ষক তার আপন চাচাতো ভাই সেই সময়ের লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মরহুম আমির উদ্দিন আহমদের সাথে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন গুণী এই শিক্ষক । মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ভারতের করিমগঞ্জে মাস দুয়েক প্রশিক্ষণ শেষে বাংলাদেশে এসে সরাসরি সন্মুখ  যুদ্ধে অংশ গ্রহন করেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঐতিহ্যবাহী জলঢুপ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে  যোগদান করেন । এরপর ১৯৮৪ সালে কুমিল্লা টিচার্স টেনিং কলেজ থেকে বিএড পাশ করেন । শিক্ষক মো. আব্দুল  হাসিব জলঢুপ উচ্চ বিদ্যলয়ে টানা ৩৬ বৎসর শিক্ষকতা করেন। এরই মধ্যে  ১৯৯৩ সাল থেকে ১৯৯৯ সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে চাকরি জীবন শেষে অবসরে  যান গুণী এই শিক্ষক । মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তিত্ব পারিবারিক জীবনে এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি নিউজিল্যান্ড এর অকল্যন্ড শহরে তার মেয়ের সাথে  অবসর জীবন যাপন করছেন। লেখক : ফয়সল আহমদ ( রুহেল ), সাউথ ইস্ট লন্ডন নিউজ করেসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন ।