ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ব্যাটারি চালিত অটো চাপায় দুর্গাপুরে শিশু নিহত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৫:২৪ পিএম

ব্যাটারি চালিত অটো চাপায় দুর্গাপুরে শিশু নিহত
নেত্রকোণা জেলার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো চাপায় এক ছয় বছরের শিশু নিহত ও আরেক শিশু গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকালে সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া-শিবগঞ্জ সড়কের পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত সাইফুলকে (১২) মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চালক মামুনকে (২০) অটোসহ আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। সে উপজেলার ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকার আ. কুদ্দুছের ছেলে। নিহত শিশু জুমান (৮) দুর্গাপুর উপজেলার খুজিউড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। নিহত শিশু খুজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা ট্রলার (ইঞ্জিন চালিত এক ধরনের নৌকা) চালক। আর গুরুতর আহত সাইফুল একই উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শাহপুর কৃষ্টপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার (২৬ অক্টোবর) বিকালে দিকে পাঁচ যাত্রী নিয়ে গাঁওকান্দিয়া এলাকা থেকে ব্যাটারি চালিত অটোটি শিবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গাঁওকান্দিয়া-শিবগঞ্জ রাস্তায় পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে অটোটি পৌঁছলে জুমান দৌঁড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোর নিচে চাঁপা পরে। এসময় চালক কষে ব্র্যাক করলে অটোটি উল্টে যায়। এতে সাইফুল নামে এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা জুমান ও সাইফুলকে উদ্ধার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুমানকে মৃত ঘোষনা করেন। আর সাইফুলকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলা টিভিকে বলেন, জুমানের মৃতদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের বাবা ট্রলার চালককে খবর দেয়া হয়েছে। নিহতের পরিবারের সম্মতিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর আহত সাইফুলের অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছি। অটোসহ চালক মামুনকে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।