ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর জেটি বিদেশী জাহাজে পরিপূর্ণ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৬:১১ এএম

বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর জেটি বিদেশী জাহাজে পরিপূর্ণ
বর্তমান সরকারের প্রচেষ্টা ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা সমুদ্র বন্দর এখন ক্রমশই উন্নতির দিকে এগুচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজও সংযুক্ত হচ্ছে প্রতিনিয়ত। এক সময় বন্দরের জেটি এলাকায় নদী খনন না হওয়ায় নাব্যতা সংকটের কারনে জেটিতে জাহাজ নঙ্গর করতে পারতো না। নদী ড্রেজিং চলমান থাকায় সেই জেটিতে এখন জাহাজ নঙ্গরে আর সমস্যা নেই। রবিবার (২৫ অক্টোবর) মোংলা বন্দরের সবকয়টি জেটিতে বিদেশী বানিজ্যিক জাহাজে ছিল পরিপূর্ণ। বন্দর সৃষ্টির পর এই প্রথম ৫টি জেটিতে ৫টি জাহাজই নঙ্গরে রয়েছে। পশুর নদীর জেটি সংলগ্ন ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি, মোংলা বন্দরের সমতা বাড়ায় একই সাথে ৫টি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা হয়। ডেইজি, জেনারেল কার্গো বোঝাই লাইব্রেরিয়ার জাহাজ কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, কন্টেইনার বোঝাই সিঙ্গাপুরের জাহাজ কোটাহরম্যাট, সিঙ্গাপুরের জাহাজ কন্টেইনার হনর পেসক্যাডস, প্রজেক্ট কার্গো বোঝাই পানামার জাহাজ মালয়েশিয়া স্টার, গাড়ী বোঝাই মালয়েশিয়ার জাহাজ মোংলা বন্দর জেটিতে বার্থিং করেন। জেটিতে অবস্থানরত জাহাজগুলাের মধ্যে ৭মিটার ড্রাফটেরও জাহাজ রয়েছে ২টি। বন্দর জেটিতে ৫টি জাহাজসহ বর্তমানে মোট ১১টি বানিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এছাড়া মোংলা বন্দরের উন্নয়ন ও সমতা বৃদ্ধিতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি ও সময়পযোগী পদক্ষেপের কারণে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশী জাহাজে পরিপূর্ণ রয়েছে। রোববার রাতে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামান’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম শাহজাহান বলেন, মোংলা সমুদ্র বন্দর অর্থনীতির বাতী ঘর হিসেবে বিবেচিত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনায় করোনা মহামারীর মধ্যেও মোংলা বন্দরের কার্যক্রম কখনই বন্ধ থাকেনি। এ সরকারে আমলে মোংলা বন্দর উন্নয়নের জন্য ১৪টি প্রকল্পসহ ৫০টিরও অধিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে বন্দর ফের কর্মচাঞ্চল্য হয়ে ওঠে এবং বন্দর ব্যাবহার প্রায় প্রতি বছর ১৭ শতাংশ হাড়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নদীর নব্যতা সংকট কাটিয়য়ে আজ বন্দর জেটিতে সব কয়টি পয়েন্টে বিদেশী জাহাজে পরিপুর্ন।