সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন ৩ হাজার ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মাহতাব উদ্দিন জেবুল ৩ হাজার ১৩৮ভোট পেয়েছেন, নৌকা প্রতিক নিয়ে মাহমুদ আহমদ পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট ও ধানের শীষ নিয়ে আফজল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট।
নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ১০হাজার ৭২৯ । বাতিল হয়েছে মোট ৮৩ ভোট। ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১৭ হাজার ৯শত ১১। মঙ্গলবার (২০ অক্টোবর ) রাতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪ জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়।
-
৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস
-
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল