ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

সরকারিভাবে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি 

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ০১:৩৯ এএম

সরকারিভাবে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি 
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জৈন্তিয়ায় গ্যাস চাই সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। তারা গ্যাস সংযোগের দাবির পাশাপাশি জৈন্তিয়ার পর্যটন ক্ষেত্রের উন্নয়ন, নদীখনন প্রকল্প এবং প্রত্মতত্ত সংরক্ষণের দাবিও জানিয়েছেন। একই দাবীতে ১৮ অক্টোবর রবিবার সকালে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি। রবিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান পরিষদ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সমন্বয়ক ভিপি খসরুজ্জামান খসরু। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলার সীমান্তবর্তী চারটি উপজেলা (জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তিয়া যা ঐতিহাসিকগত ভাবে ১৭ পরগনা নামে পরিচিত। এ অঞ্চলের হরিপুরে ১৯৫৫ সালে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর থেকে এ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস সারাদেশে সরবরাহ করা হলেও বৃহত্তর জৈন্তিয়ার জনসাধারণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং সুনামগঞ্জের ছাতকে গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের সাথে সাথেই এসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। যা বৃহত্তর জৈন্তিয়ার ৪ উপজেলার সাথে বিমাতা সুলভ আচরন বলেও উল্লেখ করেন তিনি। ভিপি খসরুজ্জামান বলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ ১৯৮০ সাল থেকে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন করে আসছে। ২০১৮ সালের ২৬ জুন জাতীয় সংসদে বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিও এ দাবি উপস্থাপন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজও এ দাবির বাস্তবায়ন হয়নি।’ গ্যাস সংযোগ না থাকার কারণে এ অঞ্চলে শিল্পায়নও বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অঞ্চলে ইপিজেড, ক্ষুদ্র-মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠার সম্ভাবনাও রয়েছে। এসব শিল্প-কারখানা গড়ে উঠলে নতুন নতুন কর্মসংস্থানও গড়ে উঠবে; যা বেকারত্ব দূরীকরণে বিরাট ভূমিকা রাখবে।’ তিনি জৈন্তিয়া অঞ্চলের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, গ্যাস সংযোগ ছাড়াও এ অঞ্চল নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনার কারণে স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য্য এবং প্রত্মতত্ত সংরক্ষণ করে বিশেষ আঞ্চলিক পর্যটন এলাকা গড়ে তোলার জোর দাবিও জানিয়েছেন। এছাড়া বন্যা থেকে রক্ষায় সীমান্ত নদ পিয়াইন, সারী, সুরমাসহ নদীগুলো খনন ও তীর সংরক্ষন করে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা থেকে এ অঞ্চলের অধিবাসীদের রক্ষার জোর দাবিও করেন। মুজিববর্ষেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই বঞ্চিত এ জনপদের গ্যাস প্রাপ্তির সুযোগসহ অন্যান্য সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এটি এম বদরুল ইসলাম। উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য এডভোকেট জামাল আহমেদ, সাইফুল ইসলাম, এমসি কলেজের সাবেক এজিএস এডভোকেট আলতাফ হোসেন, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, গিয়াস আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, মাহফুজুল কিবরিয়া মাহফুজ, মো. শামসুজ্জামান, লুৎফুর রহমান প্রমূখ।