ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আফনারা আন্দোলন খরলে আমার ভাইর বিচার ফাইমু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ০৭:৪৪ পিএম

আফনারা আন্দোলন খরলে আমার ভাইর বিচার ফাইমু
[youtube]nULoUiqB9Co[/youtube]  সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের যুক্তরাজ্য প্রবাসী বোন রুবা আকতার একমাত্র ভাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। ১৪ অক্টোবর বুধবার বিকাল ৪টায়  ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে কোভিড ১৯ এর কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে শতাধিক  মানুষ মানববন্ধনে অংশনেন। প্রবীন কমিউনিটি নেতা ও সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে এক সময় অংশনেন নিহত রায়হান আহমদের একমাত্র বোন রুবা আকতার। এসময় তাঁকে ভাইয়ের পোস্টারের ছবি জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়। তার সাথে মানববন্ধনে এসেছিলেন  যুক্তরাজ্যে বসবাসরত  তার স্বজন,পরিজনরাও। সভার শেষ পর্যায়ে রুবা আকতার তার বক্তব্যে বলেন, এখন পর্যন্ত  পুলিশ আমার ভাইর হত্যাকরীদের গ্রেফতার করতে পানেনি। তিনি রায়হানকে ছিনতাইকারীর মতো মিথ্যা অপবাদেরও নিন্দা জানান। রুবা আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এর প্রমান হিসেবে সিসি টিভি ফুটেজ ও ফোন কলের প্রমান এসেছে বিভিন্ন গণমাধ্যমে । আমার ভাই কী রকম ছিলেন, তা আপনারা ইতিমধ্যে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। পাড়া -প্রতিবেশী  সকলেই তার সম্পর্কে বলেছেন- রায়হান কেমন ছেলে ছিল। রুবা আকতার  ব্রিটেন, বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলাদেশী ও সংবাদ , গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন,  ‘আপনারাই এখন আমার আপনজন। আমি ভাই হারিয়েছি। আর কোন মা, বোন,স্ত্রী , সন্তান যেন এভাবে স্বজন হারা না হয়।’ কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘আফনারা  সবখানো কথা বলছইন , আমরাও সাহস ফাইচ্ছি।আফনারা আন্দোলন খরলে আমি আমার ভাইর বিচার ফাইবো।’ কমিউনিটি নেতা মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের ডাইরেক্টর ড. শায়েখ রামজি, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন নিহত রায়হান আহমদের  ভগ্নিপতি মফজ্জিল আলী,ভাগনি মাহিয়া আক্তার, সাংস্কৃতিক কর্মী তাজবির চৌধুরী শিমুল, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলার শাহ আলম,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি কর্মী হাজী হাবিব, আব্দুল মুকিত রাজিব, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর চেয়ারমান সাংবাদিক মাহবুব আলী খানসূর, ভাইস চেয়ারম্যান নউশিন মোস্তারী মিয়া ,রাইহান চৌধুরী, আবু জাফর আব্দুল্লাহ, সাইয়েদ জাকারিয়া, শাহেদ রহমান, বিএনপি নেতা কদর উদ্দিন প্রমূখ । বক্তারা  রায়হান আহমদকে পুলিশি হেফাজতে পিটিয়ে নির্মমভাবে হত্যার তীব্র  নিন্দা জানিয়ে বলেন,  এখন পর্যন্ত  রায়হানের হত্যাকারীদের কেউ গ্রেফতার হয়নি। প্রশাসন দায়সাড়া আবেগী কথা বলছে। এখন পযন্ত যা কিছু জানা গেছে এবং আলামত পাওয়া গেছে তা সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমেই সকলে জানছেন। যা দেশে বিদেশে আমাদেরকে চরম হতাশ করছে। ভয়েস অফ জাস্টিজ এর পক্ষ থেকে  অনতিবিলম্বে খুনী পুলিশ অফিসারদের গ্রেফতার করে সুবিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবী জানানো হয় । এছাড়া নিহত রায়হান আহমদের দুই মাসের শিশু ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সরকারের দায়িত্ব নেওয়ার জোর দাবী জানানো হয় । পুলিশ জনগণের রক্ষক হয়েও অন্যায়ভাবে যে সব চাঁদাবাজি, ক্রস ফায়ার ও গণ হয়রানীমূলক কাজ করছে তার তদন্ত পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণ ও বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়।