সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৬৪ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়োগের বিষয়ে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এই নিয়োগ পাওয়ার তথ্য জানার পর অ্যাডভোকেট এ এম আমিনদ্দিন তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। এ অবস্থায় নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন।
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার