ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যকরী কমিটির অভিষেক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০৪:৪২ পিএম

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যকরী কমিটির অভিষেক
বিশিষ্ট শিক্ষাবিদ ও বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেছেন, শিক্ষায় মানুষকে আলোকিত করে এবং অন্ধকারে আলোর পথ দেখায়। শিক্ষা মানুষকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা দেয়, দেশ ও জাতীর উন্নয়ন করে। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রথমেই শিক্ষাখাতে মনোযোগ দিতে হবে। এলাকার মেধাবী ছাত্রদের খুঁজে বের করে তাদের মেধাশক্তি কাজে লাগিয়ে উচ্চ শিক্ষাদানের জন্য হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের গুরুত্ব অপরিসীম। তিনি শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের ২০২০-২১ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুস্টানের প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের নব নির্বাচিত সভাপতি ও হিলালপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওলীউর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের ধর্ম সম্পাদক আসাদুজ্জামান সাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো. হানিফ খান, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকের ইসলাম, সাবেক সভাপতি সাহেদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ারের প্রিন্সিপাল কাবিল আহমদ ইমন, সহ-সভাপতি জিহান আহমদ, সহ সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংঘটনিক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ শরীফ হুসাইন, সহ-কোষাধ্যক্ষ সুফিয়ান জালালী, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্তিত ছিলেন হিলালপুর ও গ্রামের মুরব্বী গিয়াস উদ্দিন ও শাপলা সমাজ কল্যাণ সংঘের সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে সুলেমান আহমদ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সকলের পরামর্শে সংগঠনটি আরো এগিয়ে যাবে। বিশেষ করে প্রবাসে অবস্থানরত সংগঠনের সকল উপদেষ্টাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শর জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। অতীতের মত আগামিতেও তাদের সুপরামর্শ কামনা করেন তিনি। অনুষ্ঠানে সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘেত ২০২০-২১ সেশনের ১৮ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সুলেমান আহমদকে সভাপতি ও আজহার আহমদকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাবিল আহমদ ইমন, সহ-সভাপতি জিহান আহমদ, সিনিয়র সহ-সধারণ সম্পাদক ইসমাইল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম হুসাইন,কোষাধ্যক্ষ শরিফ হুসাইন, সহ- কোষাধ্যক্ষ সুফিয়ান জালালি, প্রচার সম্পাদক নাহিদ আহমদ, সহ- প্রচার সম্পাদক রাসেল আহমদ, ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান, সহ - ক্রীড়া সম্পাদক পারভেজ আহমদ, ধর্ম সম্পাদক সাজু আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রাহিম আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক কলিম আহমদ। অনুষ্ঠানে প্রয়াত আরিফ ইকবালসহ সকল মূর্দেগান ও এলাকার সবার শান্তির জন্য দুয়া কামনা করে মোনাজাত করেন হিলালপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।