অস্বচ্ছ ল ঘরের সন্তান মো. আবদুল হাই । বাবা আব্দুল খালেক, মা জাহানারা বেগম। বাড়ী মধ্যম মাদার্সা, হাঠহাজারী চট্রগ্রাম ।
হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজার এলাকার একটি কাপড়ের দোকানে গত ৭ বছর ধরে কাজ করতেন । নম্র ও ভদ্র স্বভাবের আব্দুল হাই এক মেয়ের পিতা । ঘরে বাবা, মা ,স্ত্রী ও এক মেয়ে নিয়ে পাঁচ সদস্যের সংসারে একমাত্র উপার্জক্ষম ব্যক্তি । এক জনের আয়ের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন ।
গত ২৪ সেপ্টেম্বর রাত ৮ টার সময় এলাকার এক মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে গিয়ে এখনও ফিরে আসেনি ।
পারিবারিক সূত্রে জানা যায় , নম্র ভদ্র স্বভাবের হওয়াতে এলাকার কারো সাথে কোনো ধরণের শত্রুতাও নেই । তবে ঘটনার আগের দিন পারিবারিক অভাব অনটনকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে একটু রাগ অভিমান করেছিলেন |
একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে বর্তমানে মা,বাবা, স্ত্রী সবাই দিশেহারা পাগলপ্রায় ।
কোন সহৃদয় ব্যক্তি মো. আবদুল হাই এর সন্ধান পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে -০১৮৮২৮৪৭৬৬৫ ।
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার