ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ঢাকা ৯ চৈত্র ১৪৩২, সোমবার, ২৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন শুভ হোক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ পিএম

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন শুভ হোক
পিতা-মাতা ও পরিবার-পরিজন হারানোর শোক কে শক্তিতে পরিণত করে বহুধা বিভক্ত আওয়ামীলীগের ঐক্যের প্রতীক হয়ে, হৃদয়ে রক্তক্ষরণ আর মানবতার মুক্তির লক্ষ্য কে সামনে রেখে পিতা মুজিবের দেখা স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর প্রত্যয়ে স্বদেশ প্রত্যাবর্তন থেকে আজ অবধি আপনার পথচলা কখনোই মসৃণ ছিল না।  দেশ এ জনগণের প্রতি দায়বদ্ধতা, ইস্পাত কঠিন মনোবল, বঙ্গবন্ধুর অদৃশ্য উপস্থিতি আর বাংলার মানুষের ভালোবাসায় আপনি বারবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে জীবন যৌবনের বিরাট একটা অংশে আপনার সাংগঠনিক নির্দেশনা  আর বোনের স্নেহ লাভ করার সুযোগ আমার হয়েছে। সেই বিশ্বাস থেকে বলতে চাই মাননীয় নেত্রী, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার হাত ধরে বর্তমানে  শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন,দুর্নীতির  বিরুদ্ধে চলমান শুদ্ধিকরণ, করোনা মোকাবেলায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কার্যকরী পদক্ষেপ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত  হয়ে আপনার বলিষ্ঠ নেতৃত্বে যা অব্যাহত রয়েছে । যেটি দেশের গণ্ডিপেরিয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃত। তা সত্ত্বেও অনিয়ম, অব্যবস্থাপনা, মোসাহেবি, দুর্নীতি, নৈরাজ্য, খুন,ধর্ষণ, অনাচার, ক্ষমতাবানদের দাম্ভিকতা প্রতিরোধে  জনগণের  ঐক্য সৃষ্টি করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় জাতীয় ঐক্য গঠনের মধ্য দিয়ে যোগ্য ও মেধাবীদের  যোগ্যতার আসনে অধিষ্ঠিত করে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আপনার অগ্রযাত্রা প্রত্যাশা করে  বাংলার জনগণ। কেননা আশাহত, বঞ্চিত, আর সাধারণের আস্থা আর বিশ্বাসের শেষ আশ্রয় যে কেবল আপনি। পরিশেষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সিলেট এমসি কলেজ যেখানে তৎকালীন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পিতা মুজিব হত্যার প্রতিবাদে সশস্ত্র মিছিল ও প্রতিবাদ সভা করেছিলাম, সেই কলেজের   ছাত্রাবাসে নরপশুদের নারকীয়তা সহ সকল অনাচারের বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি। মহান রাব্বুল আলামীনের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন শুভ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের। লেখক: সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ,সাবেক ভিপি ডাকসু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয় সংসদ সদস্য।