ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

তীব্র অসন্তোষে এবার কেন্দ্রে জমা পড়ল সিলেটের সার্বজনীন কমিটি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২১ পিএম

তীব্র অসন্তোষে এবার কেন্দ্রে জমা পড়ল সিলেটের সার্বজনীন কমিটি
সিলেট মহানগর আওয়ামী লীগের বিকল্প কমিটির পর এবার অবমূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার জেলা আওয়ামী  লীগ নেতৃবৃন্দের  উদ্যোগে কেন্দ্রে জমা পড়ল ‘সার্বজনীন কমিটি’। উল্লেখ্য কেন্দ্র থেকে বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ  কমিটি গঠনের তাগাদা পেয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রে  পূর্ণাঙ্গ  কমিটির খসড়া জমা দেয়ার পরপরই তীব্র অসন্তোষ ও কানাঘুষা শুরু হয় সিলেট আওয়ামী পরিবার সহ সর্বত্র। মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরের নেতৃত্বে পদ বঞ্চিত ও বাদ পড়াদের পক্ষ থেকে কেন্দ্র বরাবর দাখিল করা হয় ‘বিকল্প কমিটি’। এমনকি কমিটি দাখিলের পর দলীয় কার্যালয়ে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে সিলেট জেলা আওয়ামী লীগ কমিটিতে অখ্যাত, মাইম্যান এবং বিতর্কিতদের দিয়ে খসড়া জমা দেয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জেলা আওয়ামী লীগের অবমূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার অংশের নেতা কর্মীরা। সাবেক এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে হয়েছে প্রতিবাদ মিছিল। এমনকি সূত্রমতে, সম্প্রতি দলীয় আনুগত্য, সাংগঠনিক যোগ্যতা,পারিবারিক ঐতিহ্য, ত্যাগ, ১/১১ কালীন ভূমিকা,ব্যক্তিগত ভাবমূর্তি বিবেচনায় নিয়ে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুবিবেচনার নিমিত্তে কেন্দ্র বরাবর একটি সার্বজনীন কমিটি জমা দেয়ার খবর পাওয়া গেছে। এব্যাপারে ঢাকায় অবস্থানরত জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জানান,বিতর্কিত, অযোগ্য , অনুপ্রবেশকারী ও মাইম্যান মুক্ত একটি সার্বজনীন কমিটির খসড়া আমরা নেত্রীর সুবিবেচনার জন্য জমা দিয়েছি।সুত্র বলছে, মাইম্যান ও অনুপ্রবেশকারী মুক্ত আওয়ামী লীগ ঢেলে সাজানোর নির্দেশনা বাস্তবায়নে দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এগুচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।