প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা ও সাংবাদিক মিয়া পারভেজ আলমের চাচা আব্দুর রশিদ (টাবু) মিয়ার সুস্থতার কামনা এবং করোনা মহামারীসহ সকল অসুস্থদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রেসক্লাব মোল্লাহাটের উপদেষ্টা মন্ডলির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহাকরী রেজিস্ট্রার ও ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আমিনুল ইসলাম পলাশ’র মা মরহুমা বেলা জামান এর রুহের শান্তি কামনা করা হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় সামাজিক দুরত্ব সহকারে শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্যদেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোর্শেদা আকতার রত্না ও মিয়া পারভেজ আলম, সদস্য মোঃ গোলাম রসুল, মোঃ মনিরুজ্জামান মোল্লা, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক শেখ, মোঃ মোস্তফা মীর ও কাফি হাসান বাশার প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মানজুরুল হক।
-
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?