ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

আজিজুর রহমান ছিলেন জনবান্ধব ও গণমানুষের নেতা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০৭:৫৪ পিএম

আজিজুর রহমান ছিলেন জনবান্ধব ও গণমানুষের নেতা
[youtube]B7aQhtwYl0s[/youtube] অগনণ মানুষকে শোকসাগরে ভাসিয়ে চলে গেলেন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন, জনবান্ধব, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচরআজিজুর রহমান।ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। ১৮ আগস্ট, মঙ্গলবার রাত আড়াইটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  শেষ নি:শ্বাস ত্যাগ করেন । করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,সাবেক গণ পরিষদ সদস্য,বর্ষীয়ান রাজনীতিবীদ ও রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় আজিজুর রহমান মারা যান। ঐদিন, সকাল ১১টার দিকে সড়ক পথে লাশ এসে পৌঁছে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে বাড়িতে। গত ৫ আগস্ট মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্ষিয়ান ও জনবান্ধব এবং মৌলভিবাজারের অত্যন্ত জনপ্রিয় নেতা আজিজুর রহমান এর  মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ  ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজিজুর রহমান ১৯৪৩ সালে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে জন্ম গ্রহণ করেন। তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা। আজিজুর রহমান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধকালীন মৌলভীবাজার জেলা রাজনৈতিক সমন্বয়কারী ছিলেন। নাট্যাঙ্গণ থেকে রাজনীতি- সবখানে তিনি রেখেছেন তার সততা ও কর্মদক্ষতার ছাপ। আজিজুর রহমান ১৯৭০ সালের নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী ও কনিষ্ট এমপি। এরপর ১৯৮৬ ও ১৯৯১ সালে টানা ২ বার মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একবার জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধুর আস্থাভাজন সহচর আজিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, বীর মুক্তিযোদ্ধা  কে  ২০২০ সালের  মহান স্বাধীনতা পদকেও ভূষিত করা হয় । মৃত্যুর পূর্ব পর্যন্ত  মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর চেয়ারম্যান সহ  অনেকগুলো উল্লেখযোগ্য সমাজসেবাধর্মী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন  গণমানুষের প্রিয় এই নেতা। মঙ্গলবার  বিকাল ৪টার দিকে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ মাঠে আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী , জনপ্রতিনিধিসহ সর্বস্থরের  কয়েক হাজার মানুষের অংশগ্রহণে জানাযার নামাজ সম্পন্ন হয়। এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল রণাঙ্গণের এই বীর যোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা করেন। কয়েকহাজার মানুষের অংশগ্রহণে  অশ্রুসজল বিদায়ে জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। চলমান বাংলাদেশের রাজনীতির বিচারে সামগ্রিকভাবে,‘রাজনীতি  থেকে তৃণমূল রাজনীতিবিদ” অথবা “জনমানুষ সম্পৃক্ত রাজনীতিবিদদের” স্পষ্টত অভাব রয়েছে। এই আকালের সময়ে কিছু প্রবীন রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতিবিদদের কাছে ‘ক্রান্তিকালে আদর্শ রাজনীতিবিদ  হিসাবে বার বার উচ্চারিত  হন।করোনা কালে চলে যাওয়া সর্বজন শ্রদ্ধেয় আজিজুর রহমান ছিলেন এমনই একজন। স্বাস্থবিধির সীমাবদ্ধতার মাঝেও শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল মানুষের ঢল মূলত জনবান্ধব রাজনীতি বিবদের প্রতিকৃতদের জনগাণ ও ভালোবাসার কথাই বারবার উচ্চারিত হয়েছে অশ্রুসবজল মানুষের কন্ঠে। ৫২ বাংলা পরিবার আজিজুর রহমানরে পারলৌকিত শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করছে।