মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহী…..রাজিউন)।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার রাত আনুমানিক তিনটার সময় তিনি ইন্তেকাল করেন।
মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে (৫ আগস্ট) রাতে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। রাতে রিপোর্ট আসে তার শরীরে করোনা পজেটিভ।
আওয়ামী লীগের বর্ষীয়ান এ রাজনীতিবিদ বেশ কিছু দিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে প্রধানমন্ত্রী তাকে ঢাকায় নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
বীর মুক্তিযোদ্বা অজিজুর রহমান সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি, তিনি এক সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব