ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

সিলেটের গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে মানবিক সহায়তায় এসপি ফরিদ উদ্দিন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ০৭:১৩ পিএম

সিলেটের গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে মানবিক সহায়তায় এসপি ফরিদ উদ্দিন
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও স্থানীয় ভারি বর্ষণে পানি বৃদ্ধি পেয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪র্থ দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে বন্যার পানি বৃদ্ধি পেয়ে জনজীবণ বিপর্যস্ত হয়ে পড়ে। একদিকে বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি, অপরদিকে দীর্ঘ মেয়াদী বন্যা পরিস্থিতিতে উপজেলার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা পড়েন। উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনের বাড়ি-ঘর উত্তাল ঢেউয়ে ভেঙ্গে নিয়ে যায়। অনেক পরিবার ভিটে হারা হয়ে বিভিন্ন স্কুলে (বন্যা আশ্রয়কেন্দ্র) আশ্রয় নেয়। বন্যার্ত লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও স্থান পায়নি তাদের গৃহপালিত গবাদি পশুর। এমনই দূর্যোগের সময়ে ৪র্থ দফার বন্যায় গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত বান-বাসি মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। তিনি রবিবার দুপুর থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ তোয়াকুল ও ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বান-বাসি মানুষের মধ্য খাদ্য সহায়তা প্রদান করেন। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ না খেয়ে মরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গিকার বাস্তবায়নে পুলিশ কাজ করছে। তিনি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি ও বন্যাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদের তত্বাবধানে বাংলাদেশ পুলিশ দূর্যোগকালীণ সময়ে সর্বদাই জনগণের পাশে দাঁড়িয়ে আসছে। পাশাপাশি সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দূর্যোগের সময়ে গোয়াইনঘাটের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো. মাহবুবু্ুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. নজরুল পিপিএম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ওসি ডিবি সাইফুল ইসলাম, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিলীপ কান্ত নাথ, টিআই ডিএম মারিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।