ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে?

গ্রীস প্রবাসীর একমাত্র সন্তান অপহরণের পর ফেরিঘাট হতে উদ্ধার

প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ০৭:০১ পিএম

গ্রীস প্রবাসীর একমাত্র সন্তান অপহরণের পর ফেরিঘাট হতে উদ্ধার
গ্রীস প্রবাসী আব্দুল কাদেরের একমাত্র শিশু আবদুল্লাহকে গাজীপুরের গাছা থেকে অপহরন করে এক অপহরণকারী চক্র।শিশুটিকে ২ দিন পর মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ফেরি ঘাট থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। আব্দুল কাদেরের বাড়িতে ভাড়া নেয়ার কয়েকদিন পরই ভাড়াটিয়া মহিলা তার স্ত্রী এর সাথে ভালো সম্পর্ক স্থাপন করে, এর পর পরই বিভিন্ন কৌশলে আবদুল্লাহকে অপহরন করে মোবাইলে ৭ লাখ টাকা মুক্তিপন দাবী করে। পারিবারিক সুত্রে জানা যায়, গাজীপুরের গাছার মধ্যপাড়া গ্রামে গ্রীস প্রবাসী আঃ কাদেরের স্ত্রী সাজেদা আক্তার তার ৪ বছরের এক মাত্র শিশু ছেলে আবদুল্লাহকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে।এসময় তার বাড়িতে প্রতারক নারী বাসা ভাড়া নিয়ে মনজোগানো অভিনয় করে আসছিলো। বুধবার বেলা ১১ টার দিক ওই নারী শিশু আব্দুল্লাহকে নিয়ে বাড়ির বাইরে যেতে চাইলে শিশুর মা আর মানা করেনি। কিন্তু এক ঘন্টার মধ্যেও ওই নারী শিশু সন্তানকে নিয়ে ফিরে না আসলে মা সাজেদা তাকে ফোন দেয়। সে অজুহাত দেখিয়ে একটু পর আসার কথা বলে। এরপর ফোন দিলে প্রতারক নারী সেই একই কথা বলে। কয়েক ঘন্টা পর ওই নারী সাজেদার কাছে সন্তানকে পেতে হলে ৭ লাখ টাকা মুক্তিপন দাবী করে।এরপর মঙ্গলবার রাতেই সাজেদা গাজীপুরের গাছা থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মাঠে নামে। কিন্তু বারবার স্থান পরিবর্তন করে অপহরনকারীরা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক শিশু মাদারীপুরের শিবচর কাঠালবাড়ি ফেরি ঘাটে একা কাদতে থাকায় পুলিশ উদ্ধার করে। পরে ওর গেঞ্জিতে লেখা মোবাইল নাম্বারে কল দিয়ে শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত হয় শিশুটি অপহরনের শিকার হয়েছে। পরে শিশুটির পরিবার ও গাছা থানার সাথে যোগাযোগ করে তাদের শিবচর থানায় আসতে বলা হয়। শুক্রবার সকালে শিশুটির পরিবারের সদস্যরা গাছা থানার টিম নিয়ে আবদুল্লাহকে নিতে শিবচর থানায় আসে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।