পর্তুগালের বন্দর নগরী পর্তুর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে আতংক সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২ মাস লকডাউনে থাকার পর গত ১৮ মে পর্তুগালে লকডাউন শিথিল করা হয়, তারপর থেকে শুধু লিসবনে যদিও নতুন করে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে স্বাভাবিক অবস্থায় ছিল বন্দর নগরী পর্তু।
এদিকে পর্তুর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে ২ জন কভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন, তারমধ্যে একজন গত ২৪ জুন বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ফেরত এসেছেন।বাংলাদেশ থেকে আসা ঐ বাংলাদেশি যে রুমে থাকতেন, সেই রুমমেটও তার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। দুজনেই বর্তমানে হসপিটাল সান্ত এন্তোনিয়াতে আছেন। তাঁদের একজন গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে আছেন, এ তথ্য নিশ্চিত করেছেন ৫২বাংলা টিভিকে কে নিশ্চিত করেন পর্তু বাংলাদেশ কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আলম কাজল।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব