মৌলভীবাজারের উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে ৭ই জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এমপিও শিক্ষক কর্মচারীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন,বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলায় বিভিন্ন স্কুল কলেজের ১২২ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে ৫,৬০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব