ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে?

বড়লেখায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ০৩:৩৭ এএম

বড়লেখায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ
মৌলভীবাজারের বড়লেখায় পলিথিন আটকের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের গাজিটেকা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার প্রশাসন পৌর শহরে প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। পলিথিন উদ্ধারের এ ঘটনায় ব্যবসায়ীদের একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। এর জেরে পলিথিন ব্যবসায়ীদের সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে প্রশাসনকে তথ্য দিয়েছেন সন্দেহ করে শহরের চৌমুহনী এলাকায় শামীম আহমদ (৪৫) নামের এক ব্যক্তির ওপর হামলা করে গুরুতর আহত করে। শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে বেলা ১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সকালে আহত শামীম আহমদের ভাই জসিম উদ্দিন (৪০), এলাকার বাসিন্দা আবুল কালাম কাজল (৫৫), তানভির আহমদ (২৫) ও রায়হান আহমদ (২০), অপর পক্ষের আফসান আহমদ (২২), মিছবাহ (২৮), নুরুল ইসলাম (২৬), মান্না (২৩), শাহিন আহমদ (২৮), আবুল হোসেন (২৫) সহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। উভয় পক্ষের আহতদের ৭ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া সংঘর্ষের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হককে সাথে নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘গত বুধবার কয়েকজন পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। এই ব্যবসায়ীরা একে অপরকে দোষারোপ করছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। তথ্য দেওয়াকে কেন্দ্র করে সকালে গাজিটেকা গ্রামে একপক্ষ একজনকে আহত করে। এ খবরে গ্রামের দুটি পক্ষ বেলা ১টার দিকে সংঘর্ষে জড়ায়। এছাড়া ওই গ্রামের মধ্যে পূর্বে থেকে মনোমালিন্য চলছিল। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’