ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদিরের সাথে প্রবাসীদের মতবিনিময়

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদিরের সাথে প্রবাসীদের মতবিনিময়

যুক্তরাষ্ট্র ভ্রমণরত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বিয়ানীবাজার   সিলেট শাখার  কমান্ডার লাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এর সম্মানে নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, যুক্তরাষ্ট্রের আয়োজনে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১৬ই সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্টিত হয়  সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী তজন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাউতা হাই স্কুল এক্স ষ্টুডেন্টস টিচার্স এন্ড প্যাট্রন অর্গানাইজেশন' সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ নিউ ইয়র্কস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত 

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সোসাইটি নিউ ইয়র্ক ইনক এর বর্তমান সভাপতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সামছুল আবেদীন, সমাজসেবী আব্দুল রশীদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাছিব, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদ, বিশিষ্ট সমাজসেবী সাবেক ছাত্রনেতা ইফতেখার উদ্দিন আহমদ, আব্দুল কাদির খান, কামরুল ইসলাম চুন্নু, ফায়েক আহমদ, আব্বাছ উদ্দিন আহমদ, লাভলু আহমদ, নিউ ইয়র্কস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ছরওয়ার হোসেন, নিউ জার্সি ষ্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সুহেল প্রমূখ।

অনুষ্টানের আলোচনায় বক্তাগণ বিয়ানীবাজারে একাত্তরের বীর শহীদগণ, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণার্থে মুক্তিযোদ্ধা সংসদ স্থানীয় প্রশাসনের পরিকল্পিত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান এবং এরকম যে কোন উদ্যোগে কেবলমাত্র সরকারের আর্থিক সহায়তার দিকে না চেয়ে সমন্মিত সামাজিক উদ্যোগের দিকে মনোনিবেশের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তাগণ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ভবনের সম্মূখে মার্বেল পাথরে খুদাই করে ইউনিয়নের মুক্তিযোদ্ধা শহীদদের তালিকা প্রদর্শনের জন্য অভিমত ব্যক্ত করেন এবং এরকম উদ্যোগের আর্থিক সহায়তায় সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তাগণ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদদের নামে রাস্তা স্কুল ভবনের নামকরণের দাবী উত্থাপন করেন।

 লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  বিশ্বখ্যাত দার্শনিক মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবি ডঃ জিসি দেবের নামে স্কুলের নব নির্মিতব্য ভবনের নামকরণের দাবী উত্থাপণ করেন।

 প্রধান অতিথি বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তাঁর সময়কালে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমের উপর আলোকপাত করেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের ভবিষ্যত কর্মসূচি উপস্থাপন করেন। এছাড়াও তিনি অনুষ্টানের বক্তাদের সমগ্র কল্যানমুখী দাবীসমূহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে বাস্তবায়নের আশ্বাস দান করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে লাউতা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে নিউ ইয়র্কস্থ স্কুলের সাবেক ছাত্র, শিক্ষক, এলাকার দাতা সমাজসেবীদের সংগঠনলাউতা হাই স্কুল এক্স ষ্টুডেন্টস টিচার্স এন্ড প্যাট্রন অর্গানাইজেশন সাথে এক ঘরোয়া সভায় মিলিত হন। সভায় স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়।