১৯ জুন শুক্রবার জুমার নামাজের সময় ড. সৈয়দ মকবুল হোসেনের সাবেক পিএস ও বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহ্বায়ক মানবাধিকারকর্মী সুজন খানের উদ্যোগে হেতিমগঞ্জ বাজারের চৌমুহনী জামে মসজিদে ড. মকবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতাজনিত কারনে শয্যাগৃহ আছেন, তার সুস্থতা কামনা করে হেতিমগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে দরগাহ মাদরাসার শায়খুল হাদিস ও মসজিদের খতিব মাওলানা সালেহ আহমদ সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেনের
সুস্থতার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করেন। দোয়া মাহফিলে কান্নাজড়িত কণ্ঠে তাঁর জন্য সবাই মহান রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করেন। তিনি যেন সুস্থ হয়ে অতীতের মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার মাটি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় রাজনীতিবীদ, সমাজসেবক, যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
[ প্রেস বিজ্ঞপ্তি]
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো