ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের জন্যে বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইট ১৩ জুন

প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৪:০৩ পিএম

ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের জন্যে বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইট ১৩ জুন
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুলা তাসনীমের বিশেষ উদ্যোগে ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের নিয়ে বিমানের আরো একটি বিশেষ ফ্লাইট আগামি ১৩ জুন হিথরো থেকে ছেড়ে যাবে। হাইকমিশনের অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা-রোম রুটে একটি বিশেষ বিমানকে রি- রুট করা হয়েছে, যা আগামী ১৩ জুন শনিবার সকাল ১০ টায় হিথরো বিমান বন্দরে টার্মিনাল ২ থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। এ সম্পর্কে হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার হিথরো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যে সব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ১১ জুনের মধ্যে হাইকমিশনের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। হাইকমিশন থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাইকমিশন লন্ডনের রেজিষ্টার্ড যাত্রীরাই কেবল এই বিমানে ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের অবশ্যই বাংলাদেশী পাসপোর্ট, এনভিআর এবং বিদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন বলে মেডিকেল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিষ্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিকেল সনদ প্রদান করবে। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে “অন এরাইভাল” ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনে নীচের টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করতে হবে। +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd I monirul.hoque@mofa.gov.bd|. আগামী ১৩ জুন শনিবার বিশেষ বিমানে (ফ্লাইট নং ৪১০৬) সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে। এ বিশেষ বিমানের জন্য ইকোনোমী শ্রেনীর ভাড়া শুল্কসহ নির্ধারন করা হয়েছে ৬০০ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ̈৫৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ১৫০ পাউন্ড।বিজনেস শ্রেণীর ভাড়া ১৪৩৫ পাউন্ড, অপ্রাপ্তবয়স্কদের ১৩১৫ পাউন্ড এবং শিশুদের ৩৬০ পাউন্ড। এ ভাড়া কেবল লন্ডন থেকে ঢাকা একমূখী যাত্রার জন্য নির্ধারিত। ইকোনোমী শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৪০ কেজি এবং বিজনেস শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৫০ কেজি ব্যগেজ সুবিধা পাবেন। ভাড়া বাংলাদেশ এয়ারলাইন্স লি:-এর নামে নিচের যেকেনো ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করার পর টিকিট ইস্যু করা হবে। ব্যাংক হিসাবগুলো হচ্ছে-হাবিব ব্যাংক, হিসাব নং ৭০০২৪৯৩৫, সর্টকোড ৬০৯৫১১ (যুক্তরাজ্য থেকে ট্রান্সফারের জন্য) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর -০১২৭০২৫১৭০১, IBAN : GB74 SCBL 6091 0412 7025 17, SWIFT: SCBLGB2L (আন্তর্জাতিক ট্রান্সফারের জন্য ) এই বিশেষ বিমানের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথরো এয়ারপোর্ট কতৃপক্ষ ঘনিষ্টভাবে কাজ করছে। উল্লেখ্য, গত ১০মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে শতাধিক আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।