ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

চিকিৎসার অভাবে শ্বাসকষ্টে প্রাণ গেল লেবানন প্রবাসী নারী কর্মীর

প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৪:২১ এএম

চিকিৎসার অভাবে শ্বাসকষ্টে প্রাণ গেল লেবানন প্রবাসী নারী কর্মীর
লেবাননে মর্জিনা বেগম নামে এক বাংলাদেশি নারীকর্মীর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। মর্জিনা বেগমের বাড়ি বাংলাদেশে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার, বিলতার গ্রামে। মর্জিনা বেগমের বাবার নাম, শেখ আলতাফ হোসেন। দেশে পরিবারে তাঁর স্বামী সহ দুই সন্তান রয়েছে। মর্জিনা বেগম ও নাসরিন বেগম দুই বোন লেবানন প্রবাসী। লেবানন রাজধানী বৈরুতের, ‘বারবির এলাকায় একটি ছোট রুমে দু’বোন একসাথে থাকতেন। গত ২ সপ্তাহ যাবত মর্জিনা বেগম শ্বাসকষ্টে ভুগলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না। দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে মাকাসাদ হাসপাতালে নিয়ে আসলে কয়েক ঘন্টা পরেই মর্জিনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসানিতে না পারায় অকালেই চল যেতে হল এই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধাকে। শনিবার (৩০ মে) রাজধানী বৈরুতের মাকাসাদ হাসপাতালে স্থানীয় সময় বিকালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে। মর্জিনা বেগমের বোন লেবানন প্রবাসী নাসরিন বেগম জানায়, তার বোন দীর্ঘ ৭ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে। এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা ও স্বামী, বৈরুতে বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে যেন মর্জিনা বেগমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।