ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

গণপরিবহন কাল, ফ্লাইট শুরু হচ্ছে সোমবারঃ প্রস্তুতি দেখলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩০ মে ২০২০, ০৬:২৯ পিএম

গণপরিবহন কাল, ফ্লাইট শুরু হচ্ছে সোমবারঃ প্রস্তুতি দেখলেন প্রতিমন্ত্রী
আগামী ৩১ মে থেকে সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে চালু হচ্ছে বাস, রেল ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। একইসাথে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট। বাস, রেল, লঞ্চসহ সব ধরনের পরিবহন চলাচলের পাশাপাশি দীর্ঘদিন পর দেশের ৪ বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে আগামী সোমবার। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চলাচলের প্রস্তুতি দেখতে শনিবার (৩০) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় প্রতিমন্ত্রীকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নেয়া ব্যবস্থাসমূহ সম্পর্কে অবহিত করা হয়। অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত বর্ধিতাংশও পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, অভ্যন্তরীণ রুটে পরিচালিত বিমানগুলোর যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের বিমানে ভ্রমণ করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ করছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চালানোর প্রস্তুতি পরিদর্শনের জন্য আজকে আমরা এখানে এসেছি। প্রস্তুতি পরিদর্শন শেষে আমার কাছে প্রতীয়মান হয়েছে। যাত্রীরা নিরাপদেই ভ্রমণ করতে পারবেন। বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, আমরা বিমানবন্দরে যেসব ব্যবস্থা গ্রহণ করেছি এবং বিমান চালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছি, তা যথাযথভাবে অনুসরণ করে যাত্রীরা যদি স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। অভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শনের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় নির্মাণ কাজের বিভিন্ন দিকের অগ্রগতি সম্পর্কে নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রকৌশলীগণ ও প্রকল্প পরিচালক প্রতিমন্ত্রীকে ব্রিফ করেন। পরিদর্শনকালে মাহবুব আলী বলেন, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধনের পর থেকেই কোনো ধরনের বিরতি ছাড়াই তা চলমান রয়েছে। দেশে করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও এই কাজ চলমান ছিল। কাজের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে।