ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

করোনায় আতংকিত না হওয়ার অনুরোধ-রাষ্ট্রদূত গোলাম মসীহ

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১১:৪৯ পিএম

করোনায় আতংকিত না হওয়ার অনুরোধ-রাষ্ট্রদূত গোলাম মসীহ
[youtube]QUnUl_2OSJc[/youtube]
করোনায় আতংকিত না হয়ে সচেতন হওয়ার অনুরোধ করেছেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।  ২ এপ্রিল বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই অনুরোধ জানান ।
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১শত ৬৫জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ শত ৮৫জন। মারা গেছেন ৫জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৩২৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৪৮জন, মদিনায় ৪৬জন, জেদ্দায় ৩০জন, দাম্মাম ৪জন, কাতিফ ৫জন, আল-খোবার ১জন, আল খাবজি ৯জন, দাহারান ৪জন, খামিজ মোশায়ে্ত ৬জন, আবহা ২জন, বিসা ১জন, আহাদ রাফিদা ১জন, রাস্তানুরা ১জন খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যন্ত চার বাংলাদেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট । তাদের মধ্যে করোনা ভাইরাসে মদিনায় একজন ডাক্তার, একজন কোম্পানী ড্রাইভার আরেকজন বিক্রয়কর্মী । রিয়াদে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ বছর বয়সী একজন হাউজ ড্রাইভার । আজ থেকে পবিত্র শহর মক্কা এবং মদিনায় ২৪ ঘন্টা কারফিউ জারি করা হয়েছে । যা পূর্বে ছিল বিকাল ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত । রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরে এখন পর্যন্ত পূর্বের সময় বলবৎ রয়েছে । সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের যে কোন প্রয়োজনে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের টোল ফ্রি  হটলাইন ৮০০১০০০১২৫ জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ৮০০২৪৪০০৫১ নাম্বারে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
জ্বর সর্দি কাশি গলা ব্যথাসহ সাস্থ্যগত বেশি সমস্যা হলে সৌদি সাস্থ্যসেবা ৯৩৭ নাম্বারে কল করে দ্রুত সেবা নেয়ারও অনুরোধ জানানো হয়।
এর আগে ৩১ মার্চ সৌদি আরবে বসবাসরত সৌদি নাগরিক, বৈধ ও অবৈধ সকল প্রবাসীর করোনাভাইরাসের চিকিৎসা বিনামূল্যে প্রদানের জন্য দুই পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমান জারি করেন ।
সৌদি হজ্জ মন্ত্রণালয় জানিয়েছে, হজ্জ চুক্তি সম্পাদনে ধৈর্য্য ধারণ করার জন্য। কারন, আগে করোনা মহামারি থেকে মানুষকে রক্ষা করা জরুরি। রাজকীয় সৌদি সরকার মানুষের নিরাপত্তার জন্য সম্ভব সব কিছু করবে।