ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য - খাদিজাতুল আনোয়ার সনি এমপি

প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০৫:৫৩ পিএম

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য - খাদিজাতুল আনোয়ার সনি এমপি
বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই। রবিবার যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেস্টা জাগির আলম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক আকতারুল আলম, কার্যকরী সহ সভাপতি ব্যারিস্টার আলী রেজা, যুগ্ম সম্পাদক সাংবাদিক সরওয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল আলম মাসুদ, কার্যকরী সদস্য রেজাউল হাসান, ইঞ্জিনিয়ার ইকবাল মোরশেদ, রাজ্জাকুল হায়দার বাপ্পী, নাহিদ আলম টিংকু, নুরুল আলম, মোহাম্মদ শহীদ, মুনমুন রাসেল প্রমুখ। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং সহ কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু নসর তালুকদার। সংবর্ধনা সভায় চট্টগ্রামের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, ফটিকছড়ির সাবেক এমপি আলহাজ্জ রফিকুল আনোয়ারের পথ ধরেই তিনি ফটিকছড়ির উন্নয়নে কাজ করে যাবেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি উন্নয়ন বরাদ্দ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এসব বরাদ্দ তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বিতরণ করেছেন। ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের দাবী নাজিরহাট পুরানো সেতু নির্মাণের জন্য তিনি সংসদে দাবী জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সেতু নির্মানের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে এবং অচিরেই অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে। সাবেক এমপি রফিকুল আনোয়ারের তনয়া নবীন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, রামগড়ে স্থল বন্দর নির্মাণ করা হচ্ছে। এ বন্দরের সর্বোচ্চ ব্যবহারের জন্য নাজিরহাট হতে রেলপথ ফটিকছড়ি পৌরসভা হয়ে রামগড় পর্যন্ত সম্প্রসারণের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন বলে জানান। ফটিকছড়িতে রাস্তাঘাটের উন্নয়নে অনিয়ম হচ্ছে বলে সংগঠনের কার্যকরী সদস্য রেজাউল হাসানের একটি অভিযোগের বিষয়ে খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনিয়মের ব্যপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভায় ফটিকছড়িতে কারিগরী কলেজ স্থাপনের দাবী জানান কার্যকরী সভাপতি ব্যারিস্টার আলী রেজা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনারে অংশ নিতে সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফর করছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি।