ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

‘জয় বাংলা : সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ এএম

‘জয় বাংলা : সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারী  সোমবার বিকেলে সংসদ ভবনস্থ বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও আলাপচারিতার সংকলন 'জয় বাংলা'-এর মোড়ক উন্মোচন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গ্রন্থটির সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকার ও সাংবাদিকদের সঙ্গে তার আলাপচারিতা নিয়ে সংকলন ‘জয় বাংলা: সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করে শেখ হাসিনা বলেন, এই বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো। বইয়ের ভূমিকায় শেখ হাসিনা লিখেছেন, আশা করি ‘জয় বাংলা’ গ্রন্থে সংকলনভুক্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা পড়তে পড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে এবং তার মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজৈনতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে  চারুলিপি প্রকাশন  প্রকাশ করেছে ‘জয় বাংলা : সাক্ষাতকার ও আলাপচারিতা’। গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা' গ্রন্থে সংকলিত হয়েছে সাতটি সাক্ষাৎকার ও আলাপচারিতা। এর মধ্যে তিনটি এদেশীয় লেখক সাংবাদিকদের । তারা হলেন  ফজলে লোহানী, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, ও শামসুজ্জামান খান। গৃহীত আর চারটি ভারতের পশ্চিমবঙ্গসহ বিদেশিদের। তারা হলেন  ডেভিড ফ্রস্ট, নাগিসা ওশিমা, মি. মরিশাস এবং অন্নদাশঙ্কর রায়। কেবলমাত্র ফজলে লোহানীর সঙ্গে বঙ্গবন্ধুর আলাপচারিতাটি পাকিস্তান আমলের আর বাকি সব কয়টি স্বাধীন বাংলাদেশ কালপর্বের। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তাঁর প্রদত্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা। গবেষকদের এই প্রয়োজন মেটানোর প্রয়াস রয়েছে ‘জয় বাংলা’গ্রন্থটিতে। ‘জয় বাংলা’র প্রকাশক হুমায়ুন কবীর। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।