ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৯ পাচ্ছেন দেশের তিন বরণ্য গুণীজন

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৪০ পিএম

গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৯ পাচ্ছেন দেশের তিন বরণ্য গুণীজন
শিল্প,সাহিত্য ও সংস্কৃতি এই তিনটি ক্ষেত্র যেকোনো জাতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।একটি দেশের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির প্রবাহমান স্রোতে কিংবা সামাজিক ও নৈতিক মূল্যবোধে মেধাবী ও সৃজনশীল মানুষগুলোর সৃষ্টিশীল নানাবিধ  কর্মের মাধ্যমে খুব সহজেই নাড়া দিয়ে যায়। দেশের সাংস্কৃতিক অঙ্গনের মূলধারার সক্রিয় প্রতিনিধি উত্তরার গীতাঞ্জলি ললিতাকলা একাডেমি তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকেই যারা শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রেখে কাজ করে, তাঁদেরকে এই তিন ক্ষেত্রে সম্মাননা পদক ও নগদ অর্থ(সম্মানী) প্রদান করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর প্রতিষ্ঠানটি তাঁদের পনের বছর পূর্তিতে দেশের বরেণ্য তিন ব্যক্তিকে শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য 'গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৯' প্রদান করছে। এ উপলক্ষে ইতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার পনের বছর পূর্তিতে আগামী ২৫ ও ২৬ অক্টোবর শুক্র ও শনিবার উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প অডিটোরিয়ামে (বাড়ি # ২৪/এ, রোড # ১৩/এ, সেক্টর # ০৬) দুইদিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিন ২৫ অক্টোবর বিকাল ৫:৩০টায় শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য শিল্পে বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম,সাহিত্যে কবি মুহম্মদ নুরুল হুদা ও সংস্কৃতিতে বরেণ্য অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদারকে গীতাঞ্জলি সম্মাননা পদক-১৯ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম। সমাপনী দিন ২৬ অক্টোবর শনিবার বিকাল ৫:৩০ টায়  শিশু- কিশোর চিত্র প্রদর্শনী,বার্ষিক সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি ও বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি উপস্থিত থাকবেন। দুইদিন ব্যাপী উৎসবে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও গীতাঞ্জলির উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।উৎসবে গীতাঞ্জলির শিল্পীরা সঙ্গীত,নৃত্য,আবৃত্তি,বাদ্য পরিবেশন করবেন। উল্লেখ্য গীতাঞ্জলি ললিতকলা একাডেমি দীর্ঘ পনের বছর ধরে বাঙালি সংস্কৃতি চর্চায় নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।  ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যেসকল বরেণ্য ব্যক্তিবর্গ গীতাঞ্জলি সম্মাননা পদকে ভূষিত হয়েছেন তাঁরা হলেন; কবীর চৌধুরী,আব্দুল মতিন,আলাউদ্দিন আল আজাদ, রফিকুল ইসলাম,আনিসুজ্জামান,জিল্লুর রহমান সিদ্দিকী,সিরাজুল ইসলাম চৌধুরী,সৈয়দ শামসুল হক,মুস্তফা নূরউল ইসলাম,আহমেদ রফিক,সুধীন দাশ,কামাল লোহানী,মোস্তফা মনোয়ার,হাশেম খান,রামেন্দু মজুমদার,আসাদ চৌধুরী,রফিকুন্নবী,সুলতানা কামাল,রাবেয়া খাতুন,বেগম মমতাজ হোসেন,সেলিনা হোসেন,সুভাষ দত্ত,এনামুল হক,মাহফুজুর রহমান,ইমদাদুল হক মিলন,সৈয়দ হাসান ইমাম,সমরজিৎ রায় চৌধুরী,হাসান আজিজুল হক,নির্মলেন্দু গুণ,মর্তুজা বশীর ও মফিদুল হক প্রমুখ।