ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিজিবি-বিএসএফ গুলাগুলি:বিএসএফ সদস্য নিহত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:০৪ এএম

বিজিবি-বিএসএফ গুলাগুলি:বিএসএফ সদস্য নিহত
রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএসএফের এক সদস্য নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট সীমান্ত এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় গোলাগুলির এ ঘটনা ঘটে। চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন।নিহত বিএসএফ সদস্যের নাম বিজয়ভান সিং। আহত রাজবীর যাদব মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি সুমিত কুমার বলেন, ভারতীয় জেলে আটকের ঘটনাটি নিয়ে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের কথা ছিল। কিন্তু বিকেল ৫টা ৪০ মিনিটে পতাকা বৈঠকে উপস্থিত হয় বিএসএফ। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় কি হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবে বিজিবি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান বলেন, গোলাগুলির খবর শুনেছি আমরা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে পদ্মা নদীতে ইলিশ শিকার করা ভারতীয় জেলেদের ধাওয়া দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। পরে বিজিবি পাল্টা গুলি চালালে বিএসএফ সদস্যরা পিছু হটে। এ ঘটনায় এক ভারতীয় জেলেকে আটক করে বিজিবি। এদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবি। খবর পেয়ে সেখানে গেলে বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলির ঘটনা ঘটে। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, মুর্শিদাবাদের জলঙ্গীর চর পাইকমারির জিরো পয়েন্টে বিএসএফের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক বিএসএফ সদস্যের। তার নাম বিজয় ভান সিং। সেখানে গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বিএসএফ সদস্য রাজবীর যাদব। এ নিয়ে এখনো বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিকেলে বিজিবি-বিএসএফ বৈঠকের আগে বিজিবির রাজশাহীর ব্যাটালিয়ন-১ এর অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল বলেন, ভারতীয় এক জেলেকে আটক করেছে বিজিবি। বিএসএফের সদস্য নিহত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় তিন ভারতীয় জেলেকে ইলিশ শিকার করতে দেখা যায়। তখন তাদের আটকের চেষ্টা করা হয়। এ সময় দুজন জেলে পালিয়ে যান। একজনকে আটক করা হয়। পালিয়ে যাওয়া জেলেরা বিএসএফকে বিষয়টি জানান। তখন বিএসএফ সদস্যরা এসে গালাগালি শুরু করেন। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটেন। এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডোর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। সেই সঙ্গে ইলিশ শিকারের জাল জব্দ করা হয়।