ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

 লন্ডনে ছান্দসিকের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:০২ পিএম

 লন্ডনে ছান্দসিকের আন্তর্জাতিক আবৃত্তি উৎসব
[youtube]q-A4kU1VJOE[/youtube] বহুভাষা ও সংস্কৃতির লন্ডনে বাংলা ভাষা ও সংস্কৃতির আলোজাগানিয়া পথে  আরেকটি সাফল্যের পালক যুক্ত করলো আবৃত্তি সংগঠন ছান্দসিক। "ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে -শ্লোগানে ছান্দসিক  প্রথমবারে মতো আয়োজন করে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। ১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে প্রথমবারে মতো আয়োজিত অনুষ্ঠানে ছিল বাঙালি এবং বাংলা ভাষা ও সাহিত্যের  উজ্জ্বল উপস্থাপনা। উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ আবৃত্তি  সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ,। কলকাতা থেকে এসেছেন  বর্তমান সময়ের জনপ্রিয় দুই  গুনী আবৃত্তি শিল্পী সাধারণ সম্পাদক সুজাতা চৌধুরী। আমেরিকা থেকে যোগ দিয়েছেন  নজরুল কবীর। পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন ব্রিটেনের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও উপস্থাপক রেজুয়ান মারুফ। উৎসবের আয়োজক ও ছান্দসিকের প্রতিষ্ঠাতা মুনিরা পারভিন  উৎসবে যোগদেয়া অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবৃত্তিশিল্পের এই উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির বিশ্বজনীন পরিচয়।  উৎসবে আবৃত্তি শিল্পীদের কন্ঠে হলভর্তি দর্শক  বাঙালির  ভালোলাগার মৌলিক বন্ধন পদ্মা-গঙার সাথে টেমস এর হার্দিক মিলন খুজে পেয়েছে। বিশিষ্ট আবৃত্তিকার উদয় শংকর দাশ কে প্রদান করা হয়েছে  ছান্দসিক সম্মাননা ২০১৯। উদয় শংকর দাস আশির দশক থেকে বিলেতে আবৃত্তি , নাটকসহ সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন। অনুষ্ঠানে, কবিতায় ও ছন্দ বিভায় আলোছড়িয়েছে - বাঙালির বোধের নানা দিক।  ফুটে উঠেছে  বাংলার বহমান  রুপ রস ও গুনের নানা উপকরণ। কলকাতা থেকে আগত অতিথি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী  সুজাতা চৌধুরী হলভর্তি দর্শকের বোধে ধাক্কা দিয়েছেন-  মানুষ আর মানবিকতার আলো-অন্ধকারের নানা বিষয় নিয়ে।  নিজের লেখা কবিতাসহ দর্শকের মনন ও মগজ জাগিয়ে গেছেন টানা বিশ মিনিটের একক আবৃত্তিতে। প্রেম মৃত্তিকা আর দ্রোহ ভালোবাসায় জনপ্রিয় আবৃত্তি শিল্পী  মুনমুন মুখার্জী শুধু মন জাগাননি। স্বরণ করে দিয়েছেন - বাঙালির সম্প্রীতি আর সাহসে  চিরকালীন জেগে থাকবার মতো আমাদের গোলা ভরা উচ্চারিত প্রাচুর্যের কথামালা... চতুর্থত প্রজন্মের প্রতিনিধি শিশু শিল্পী তাজরিয়া রহমান, নাশিতা নূর আফরা খন্দকার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তি পর্বের মূল অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আবৃত্তি করেন, উদয় শংকর দাশ, তানজীনা নূর ই সিদ্দিকী, সৈয়দ রুম্মান, সোমা দাশ, মিছবাহ জামাল, মহুয়া চৌধুরী, মঈনুল হোসেন মুকুল, সুস্মিতা সাবরিনা এনি, জেবতিক রাজীব, ডঃ আনোয়ারুল হক, কাজী রাহনুমা আক্তার,  হাসিনা আক্তার, ফকরুল আম্বিয়া, পপি শাহনাজ, রাজ দাশ, সোমাভা বিশ্বাস, বুলবুল হাসান, সাঈদা সায়মা আহমেদ, লুৎফুন নাহান বেবী, সতত সুপ্রিয় রায়, নজরুল ইসলাম অকিব, রওশন  সিমি, প্রিয় জ্যোতি বাবু, তাহেরা চৌধুরী লিপি, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজ নূর। শহীদুল ইসলাম  সাগর, উর্মি মাজহার, সমর সাহা, আরফুমান চৌধুরী, শতরূপা চৌধুরী, জিয়াউর রহমান সাকলাইন, রিজওয়ান মারুফ, মুনিরা পারভীন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজোয়ান মারুফ। ছন্দপ্রভা ছড়িয়ে পড়ুক বিশ্বপ্রাণে- শ্লোগাণে উৎসব শেষ হলে রাত দশটায়। দর্শকরা  মনেরপুঠুলীতে কবিতা আর ছন্দের মুগ্ধতা নিয়েই যে বাড়ি ফিরেছেন - একথা হফল করে বলা যায়। কণ্ঠ: সুমু মির্জা