ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

পুলিশি বাধায় পণ্ড বাম জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৭:১৫ পিএম

পুলিশি বাধায় পণ্ড বাম জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে সাত দিনের সময় বেধে দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। তবে, সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করায় পূর্বঘোষণা অনুযায়ী জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন জোটের নেতাকর্মীরা। রোববার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ের পশ্চিম পাশে প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে, সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয় বাম জোট। এর আগে, গত রোববার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বাম জোটের নেতাকর্মীরা দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করেন। সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গণতন্ত্র নির্বাসন দিয়ে এখন সম্পদের অপব্যবহার করতে চায়। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে আসার জন্য আমরা সরকারকে সাত দিন সময় দিয়েছিলাম। তারা আমাদের কথা শুনলেন না, অথচ সংসদেও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হচ্ছে। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম বাড়বে, কারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে, এর প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর। আমরা সরকারকে এ সিদ্ধান্ত থেকে আবারও সরে আসার আহ্বান জানাই। এরপরও তারা নিজেদের অবস্থান না বদলালে আগামী ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে সারাদেশ অচল করে দেওয়া হবে। কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে। এর মাধ্যমে তারা লুটপাটের মহোৎসব করতে চায়। আমরা এটা হতে দেবো না। আমরা সবসময় রাজপথে থেকে গণমানুষের দাবি আদায় করব। সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অবস্থান পরিবর্তন করুন। নাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর কথা বলছে। বাসা-বাড়িতে কোনো সময়ই ৪৫ থেকে ৫০ ইউনিটের বেশি গ্যাস খরচ হয় না। বিদ্যুতে সিস্টেম লসের সম্ভাবনা না থাকলেও ক্ষমতাবানরা, আমলারা ১২ শতাংশ পর্যন্ত সিস্টেম লস দেখান। আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলো। আমরা সরকারকে আবারও বলব, তাদের অবস্থান থেকে সরে আসার জন্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন প্রমুখ।