ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন পালন করেছে রবীন্দ্র নজরুল জয়ন্তী।৭ জুলাই রবিবার বিকেলে দুতাবাসের হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি হাইকমিশনার আবু নসর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।সহকারী হাইকমিশনার তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বৈচিত্রময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখযোগ্য সংখ্যক রবীন্দ্র-নজরুল ভক্তদের উপস্থিতিতে এতে সঙ্গীত পরিবেশন করেন হা্ইকমিশনের নিজস্ব শিল্পী হোসনা আরা, মাহমুদা খানম, শিল্পী বাড়ৈ, সুফিয়া খানম, মোহাম্মদ জিল্লুর রহমান ও নাজমুল হাসান।এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করে 'কৃষ্ণচূড়া' সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবশেন করা হয়।
বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭ ঘঠিকা পর্যন্ত। অনুষ্ঠান শেষে হালকা খাবারের আয়োজন করে সহকারি হাইকমিশন।
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
আরও পড়ুন: