ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইউনাইটেড জালালাবাদ কাপ চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

ইউনাইটেড জালালাবাদ কাপ চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো
ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ কর্তৃক আয়োজিত এমএলএস এরিনায় প্রথম উইন্টার ইনডোর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত ইউনাইটেড জালালাবাদ কাপের প্রথম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে টরেন্টোর সবচেয়ে বড় ফ্যানবেইজ নিয়ে গঠিত বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো। উইন্টারের ইন্ডোর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছিল টরেন্টোর সেরা ছয়টি ফুটবল ক্লাব- বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব, টরেন্টো টরেন্টো টাইগার্স ,স্বাধীন এফসি, বাংলা পাড়া ,আলফা ব্রাদার্স এফসি  ও সোলজার্স। লীগভিত্তিক টুর্নামেন্টে  প্রতিটা দলের মুখোমুখি লড়াইয়ের পর অনুষ্ঠিত হয় সেমি ফাইনাল এবং ফাইনাল । ফাইনালে টরেন্ট শহরের অত্যাধিক পরিচিত সোলজারসকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো। অপরাজিত চ্যাম্পিয়ন হবার যাত্রায় রেজাউল করিম সাদ্দামের নেতৃত্বে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো আলফা ব্রাদার্স এফসিকে ২-০গোল গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। টরেন্টো টাইগার্সের বিপক্ষে আবারও ২-০ গোলের জয় নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিফাইনালে টরেন্টোতে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্মের সবচাইতে ব্যালেন্স টিম স্বাধীন এফসির সাথে ২-০ গোলে পিছিয়ে পড়েও  ৪-২ গোলে তাদেরকে নক আউট করে ফাইনালে পা রাখে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব। তারপর টানটান উত্তেজনার  ফাইনালে ইতিপূর্বে অনেকগুলো সাফল্যের পালক যুক্ত করা সোলজার্সকে ২-০ গোলে পরাস্ত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সাদ্দাম ইকবাল আবুর নেতৃত্বে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো। জালালাবাদ কাপ টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হিসাবে নির্বাচিত হন বিয়ানীবাজারের ইকবাল এবং টপ স্কোরার হিসেবে পুরস্কৃত হন আবু আহমেদ। টরেন্টো শহরের  মাইনাস ২০ ডিগ্রি এর সাথে ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার স্নো স্ট্রমের  খারাপ আবহাওয়ার  কারণে টুর্নামেন্ট সম্পূর্ণ করা নিয়েই একটি আশঙ্কা তৈরি হয়েছিল । ইউনাইটেড জালালাবাদ  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর আজিজ ও প্রেসিডেন্ট খসরুজ্জামাম চৌধুরী দুলু ভাইয়ের প্রচন্ড ইচ্ছাশক্তি ও মনোবলের কারণেই ইন্ডোর ভর্তি দর্শকদের আনন্দ উচ্ছাসের মধ্য দিয়েই সম্পূর্ণ করা সম্ভব হয়েছে প্রথম জালালাবাদ কাপ ২০২৫। ফাউন্ডেশনের স্পোর্টস সেক্রেটারি সাইফুল মিয়া এবং শাহিন আহমদ সহ পুরো টুর্নামেন্ট জুড়েই একটিভ ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব সুমন আহমদ,মুস্তাফিজুর রহমান জুয়েল,মাসুক আহমদ লাভলু ,শাহীন, আরাফাত বক্সী সুমন ,তানভীর কোহিনুর সহ ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা। চমৎকার টুর্নামেন্টে এর আয়োজনের ক্ষেত্রে প্রচন্ড খারাপ আবহাওয়া সত্বেও  উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম এবং আগামী এমপি পদপ্রার্থী মহসিন ভূঁইয়া, লায়েকুল হক লায়েক সহ আরো সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমপিপি ডলি বেগম চমৎকার এই আয়োজন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ সবকিছুকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তিনি ধন্যবাদ জানান ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের দায়িত্বশীলদের। আয়োজক কমিটির দায়িত্বশীলদের কে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের ডিরেক্টর আরাফাত বক্সী সুমন এবং কো অডিনেটর সাইদুর রহমান সায়েম। ফাউন্ডেশনের সভাপতি খরুজ্জামান চৌধুরী দুলু টূর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দলের সকল প্লেয়ার,কর্মকর্তা এবং উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান । ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর জনসম্পৃক্ত সকল কার্যক্রমে আজকের মতো ভবিষ্যতেও সবাইকে পাশে পাওয়ার প্রত্যাশা জানিয়ে বলেন ,ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি এমন একটি পরিবার যেখানে খেলাধুলা ,সংস্কৃতি সহ সকল বিষয়ে একে অন্যের সাথে কাধঁ মিলিয়ে আমরা কমিউনিটির মধ্যে সকল প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধু হিসেবে কাজ করে যাওয়ার জন্য বদ্ধপরিকর। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর আজিজ এর ঐকান্তিক প্রচেষ্ঠা এবং ম্যান ম্যানেজমেন্টের জন্য এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে বলে মনে করেন টরেন্টোর ক্রীড়ামোদীরা । ইউনাইটেড জালালাবাদ কাপ ফুটবল টুর্নামেন্টে রেজাউল করিম সাদ্দামের নেতৃত্বে চ্যাম্পিয়ন টিমের  অন্যান্য সদস্যরা হলেন ইকবাল হোসেন,সরোয়ার আহমেদ, মোরশেদ আহমেদ, আবু আহমদ,তাজিন রহমান,শাকিল , সাদিক আহমদ, শিপলু আহমদ, রাফিউল হক, বাইজিদ ,রাব্বানী, সাইদুল, মাহিন ,অনিম ,হাসান ,কামরুল, আবিদ ,মাহমুদুল হাসান রাহিম ,ফাহিম ,রিপন, মাহফুজ ,তাওহীদ ও মারুফ ।

কখনও বৃদ্ধ হবেন না ! বৃদ্ধাশ্রম । বাবা-মা । মানবিক জীবন। সময় ও জীবন ।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/qf1ODkPrRzw