ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

মালেশিয়ায় করোনা ভাইরাসে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫০ জন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৯:০৮ পিএম

মালেশিয়ায় করোনা ভাইরাসে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫০ জন

মালেশিয়ায় করোনা ভাইরাসে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫০ জন, ৪ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মালয়েশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৮৩ এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৫ জন।

এই মুহূর্তে পুরো মালেশিয়া লকডাউন এর আওতায় রয়েছে ১৪ ই এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ফলে পথঘাট এখন জনশূন্য। সব জায়গায় সুনসান নীরবতা। লকডাউনের এই সময়ে শ্রমিকদের বেতন দিতে নির্দেশ দিয়েছে মানবসম্পদ মন্ত্রণালয়। নিয়োগকারী সংস্থা ও মালিকপক্ষকে শ্রমিকদের বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধাও প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত শ্রমিকদের বেতন পাওয়ার অধিকার রয়েছে। তা যেন দেওয়া হয়। না হলে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে।’ গত সোমবার মালয়েশিয়ায় লকডাউন ঘোষণার পর থেকে দেশের বাসিন্দাদের একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে সতর্ক করে যাচ্ছে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিট। জনগণের প্রতি বার্তা দিয়ে একটি ছবি পোস্ট করা হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি আপনার দায়িত্বে আছি। আপনি আমার জন্য ঘরে থাকুন। এবং শুধু পুলিশ নয়, মালয়েশিয়ার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী, ডাক্তার ও নার্সরা এই ছবি সংবলিত বার্তা জনগণের মধ্যে প্রচার করে যাচ্ছেন। দেশের এই অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে যে যার বাড়ি থেকে দেশরক্ষার কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন: সাদেক তাপাদার