ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

হবিগঞ্জে করোনা রোধে উপজেলা পরিষদের উদ্যোগ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ০৫:৫৩ পিএম

হবিগঞ্জে করোনা রোধে উপজেলা পরিষদের উদ্যোগ

[youtube]GmMyLgeRz1Q[/youtube]

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর উদ্যোগে জনসচেতনামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আমাদের সহকর্মী সাইফুল আমিন জানান,গতকাল বুধবার বিকাল ৫টায় বানিয়াচং উপজেলার বড়বাজার,নতুনবাজার,আদর্শ বাজার, ৫/৬নংবাজার সহ বিভিন্ন হাট-বাজারে মাস্ক বিতরন ও সচেতনামূলক প্রচারনা চালানো হয়েছে।

উপস্থিত জনসাধারনকে জনস্বার্থে,দেশের স্বার্থে, সরকারের বিভিন্ন পদক্ষেপ কে সুবিবেচনাপ্রসুত মেনে চলার আহবান জানান।

এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনের উন্মুক্ত চত্বরে হাত ধোয়ার জন্য দুটি বেসিন স্থাপনের উদ্ভোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীরর সঙ্গে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন,সাংবাদিক সাহেদ নুর,অল ইউরোপ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও স্পেনবাংলা প্রেসক্লাবের সদস্য সাইফুল আমিন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন খান, সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, সদস্য সাকির বিশ্বাষ সহ অনেকে।